IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজনীতি >> নতুন চমকের অপেক্ষায় পবা-মোহনপুরবাসী

নতুন চমকের অপেক্ষায় পবা-মোহনপুরবাসী

আওয়ামী লীগের দলীয় মনোগ্রাম

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহী-৩ (মোহনপুর-পবা) সংসদীয় আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট সমাজসেবক, জনবান্ধব তরুণ নেতৃত্বের অহংকার সাবেক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ কে নিয়ে নতুন করে স্বপ্ন দেখছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আদর্শিক নেতাকর্মীরা। পবা মোহনপুর আসনকে অশান্তির হাত থেকে শান্তিতে রূপান্তর করতে আওয়ামী লীগের তৃণমুল এবার আসাদ কে এমপি প্রার্থী করার জন্য দলের নীতিনির্ধারণী মহলের কাছে আকুল আবেদন জানিয়েছেন।

তৃণমূলের অভিমত, আসাদুজ্জামান আসাদ এবার নতুন চমকের অপেক্ষায় রয়েছেন। ইতিমধ্যেই তিনি নতুন চমক নিয়ে মাঠে নেমে পড়েছেন। শুরু করেছেন পবা-মোহনপুর উপজেলাতে তার নির্বাচনী প্রচারণা পার্টি অফিস। এদিকে এমন খবর ছড়িয়ে পড়লে পবা মোহনপুর নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের পাশাপাশি দলমত নির্বিশেষে জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। পবা মোহনপুর আসনের জনসাধারণ অধির অপেক্ষায় রয়েছেন আসাদুজ্জামান আসাদের নতুন চমক বা ক্যারিশমা দেখার জন্য। ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চমক দেখিয়ে জনসম্পৃক্ততা সৃষ্টি ও আস্থা অর্জনে সফল হয়েছেন আওয়ামী লীগের রাজনীতিতে বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী গণমানুষের নেতা রাজপথের লড়াকু সৈনিক আসাদুজ্জামান আসাদ।

জানা গেছে, আদর্শিক ও জনবান্ধব গণমানুষের নেতৃত্বে আসাদুজ্জামান আসাদ রাজশাহী-৩ আসনের রাজনীতিতে আলোচনা ও পচ্ছন্দের শীর্ষে রয়েছেন। রাজশাহী-৩ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের তৃণমূল প্রধানমন্ত্রীর আস্থাভাজন তৃণমূল নেতৃত্বের নায়ক আসাদুজ্জামান আসাদ কে নিয়ে ভোট করতে চাই পবা-মোহনপুর উপজেলার জনসাধারণ।

রীতিমতো রাজনৈতিক অঙ্গনে আলোচনার পাশাপাশি চায়ের কাপে ঝড় উঠেছে আসাদুজ্জামান আসাদ কে নিয়ে। রাজনৈতিক বিশ্লেষক মহলের ভাষ্য, রাজশাহী-৩ গুরুত্বপূর্ণ আসন তাই আগামি দিনে আওয়ামী লীগকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করতে আদর্শিক,পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজ সম্পন্ন কর্মী ও জনবান্ধব নেতৃত্ব চাই।

নাম প্রকাশে অনিচ্ছুক মোহনপুর উপজেলা আওয়ামী লীগের এক জৈষ্ঠ নেতা সুরঞ্জিত সরকার বলেন, বর্তমান সাংসদ আয়েন উদ্দিনের স্বজনপ্রীতি, পরিবারতন্ত্র, অনিয়ম-দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, নিয়োগ ও কমিশন বাণিজ্যে, সাধারণ মানুষের জমি দখল, দলের আদর্শিক, পরীক্ষিত, ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করে জামায়াত-বিএনপি মতাদর্শীদের সুবিধা দেয়া ও তার ভাই ভাতিজার অত্যাচার নির্যাতনে সাধারণ মানুষ অতিষ্ঠসহ ইত্যাদি নানা কারণে তার চরম ইমেজ সঙ্কট দেখা দিয়েছে।

তিনি বলেন, তাকে মনোনয়ন দেয়া হলে আওয়ামী লীগ আসন হারানোর আশঙ্কা শতভাগ রয়েছে, এমনকি দলের আদর্শিক ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীরা স্বপক্ষ ত্যাগ করে বিপক্ষে অবস্থান নিতে পারেন। এসব বিবেচনায় আমাদের একটাই দাবি এখানে নতুন মুখের আদর্শিক প্রার্থী চাই। সেই বিবেচনায় এখানে আসাদুজ্জামান আসাদের কোনো বিকল্প নাই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31