IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
Home >> নগর-গ্রাম >> বড়াইল উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

বড়াইল উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

বড়াইল উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলার ৩নং রায়ঘাটি ইউপির বড়াইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বর্তমান ইউপি চেয়ারম্যান বাবুল হোসেনের বিরুদ্ধে নিয়োগে বাণিজ্যের অভিযোগ করেছে এলাকাবাসিরা।

এ বিষয়ে এলাকার প্রায় ৫০ জন ব্যক্তির স্বাক্ষরিত আবেদনপত্রের মাধ্যমে বৃহস্পতিবার (২২ আগষ্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগপত্র জমা দেন তারা।

অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, মোহনপুর উপজেলার বড়াইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতি যোগসাজরে কিছুদিন পূর্বে ৩৯ লাখ টাকার বিনিময়ে ৩ টি নিয়োগ প্রদান করেন, যাহা বিধি নিয়মের বর্হিরভূত। এরমধ্যে সহকারি প্রধান শিক্ষক পদে কামাল হোসেন, তিনি ইতিপূর্বে লালইচ আলিম মাদ্রাসায় ছাত্রী ক্যালেংকারীতে পরিচিত, তাকে ১৫ লাখ টাকার বিনিময়ে নিয়োগ প্রদান করে। রায়ঘাটি ইউপির ৬নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার আলী দলীয় প্রভাবসহ ১২ লাখ টাকা দিয়ে তার ছেলে কাউছার আলীকে নিরাপত্তা কর্মী পদে নিয়োগের ব্যবস্থা করে।

এছাড়া আওয়ামী লীগের সদস্য মোনারুল ইসলামের স্ত্রী তারা মনিকে দলীয় প্রভাবসহ ১২ লাখ টাকা নিয়ে আয়া পদে নিয়োগ দেয় বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষক। বর্তমানে টাকার বিনিময়ে ও নিয়ম বর্হিরভূত ৩ টি পদে নিয়োগ বাতিলসহ তদন্ত-পূর্বক বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধও জানান এলাকাবাসিরা।

এবিষয়ে প্রধান শিক্ষক আতাউর রহমান বলেন, আমি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগের সকল নিয়ম, বিধি-বিধান মেনেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছি। আমি নিজে কোন অর্থনৈতিক লেনদেন করিনি। অথবা চাকরি প্রত্যাশীদের সঙ্গে গোপনে কারো কোন অর্থনৈতিক লেনদেন হয়ে থাকলেও সে বিষয়ে আমার জানা নেই।

এবিষয়ে বড়াইল উচ্চ বিদ্যালয়ের তৎকালীন সভাপতি এবং ৩নং রায়ঘাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু হোসেন বলেন, উপরোক্ত তিনটি পদে নিয়োগের জন্য কোন প্রকার আর্থিক লেনদেন করা হয়নি। নিয়োগের সমস্ত নিয়মকানুন এবং বিধি-বিধান মোতাবেক যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়েছে।

মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকা বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31