IMG-LOGO

বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৮ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সংসদ সদস্যের ঈদসামগ্রী বিতরণমোহনপুরে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপির সভাপতি মুনের ঈদ উপহার বিতরণরাজশাহী মহানগর সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী ও আর্থিক সহযোগিতা প্রদানজেলা পরিষদ প্রশাসককে গণঅধিকার পরিষদের নেতার ফুলেল শুভেচ্ছামোহনপুরে অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে জরিমানাবানেশ্বর ড্যাম ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহততানোরের সীমান্তবর্তী মোহনপুরে অদৃশ্য ক্ষমতার বলে চলছে পুকুর খননের হিড়িক, প্রশাসনের নীরবতাদুর্গাপুরে অবৈধ তেল মজুদের অভিযোগে জব্দ করে নির্ধারিত মূল্যে বিক্রি করলেন এসিল্যান্ডগোদাগাড়ীতে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলনের দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণনিয়ামতপুরে ঝড়ে কৃষকের সোলার বিদ্যুৎ ক্ষতিগ্রস্তরাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহার বিদায়, ফুল দিয়ে শ্রদ্ধা জানান এমপি মিলনদীর্ঘ দিন পর মশা নিধনে ফগার মেশিন ব্যবহার শুরু করলো রাসিকপ্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদবগুড়ায় মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ৩নিয়ামতপুরে ঐতিহ্যবাহী বারুণী মেলা অনুষ্ঠিত
Home >> আইন-আদালত >> লিড নিউজ >> জঙ্গি হামলায় ৭ আসামির আমৃত্যু কারাদণ্ড

হলি আর্টিজান

জঙ্গি হামলায় ৭ আসামির আমৃত্যু কারাদণ্ড

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর নৃশংস হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় নব্য জেএমবির সাত সদস্যকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট।

আজ সোমবার বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

আমৃত্যু কারাদণ্ড পাওয়া আসা‌মিরা হলেন জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী, আসলাম হোসেন ওরফে র‌্যাশ, আব্দুস সবুর খান, রাকিবুল হাসান রিগ্যান, হাদিসুর রহমান, শরিফুল ইসলাম ওরফে খালেদ ও মামুনুর রশিদ।

আসামিরা এখন কারাগারে আছেন।

এর আগে বেলা ১১টা ২৮ মিনিটে রায় পড়া শুরু হয়।

রায় ঘোষণার সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ, সহকারি অ্যাটর্নি জেনারেল নির্মুল কুমার দাশ উপস্থিত ছিলেন। এছাড়া আসামিপক্ষে অ্যাডভোকেট আমিমুল এহসান জুবায়ের উপস্থিত ছিলেন।

এ ঘটনার মামলায় ২০১৯ সালের ২৭ নভেম্বর ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান একজনকে খালাস দিয়ে সাতজনের মৃত্যুদণ্ডের আদেশ দেন।

ট্রাইব্যুনালের এই রায়ের বিরুদ্ধে আসামিরা হাইকোর্টে পৃথক আপিল করেন।

পরে আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর গত ১১ অক্টোবর শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করেছিলেন হাইকোর্ট।

২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের কূটনৈতিক এলাকায় অবস্থিত হলি আর্টিজান রেস্তোরাঁয় আগ্নেয়াস্ত্র, চাপাতি ও গ্রেনেড নিয়ে ৫ জঙ্গি ঢুকে পড়ে এবং সেখানে যারা ছিলেন, তাদের জিম্মি করে। পরবর্তীতে জঙ্গিরা ৩ বাংলাদেশি, ৭ জাপানি, ৯ ইতালীয় ও ১ ভারতীয় নাগরিককে হত্যা করে।

উদ্ধার অভিযানে সেনাবাহিনীর কমান্ডোদের সঙ্গে জঙ্গিদের ১২ ঘণ্টার সংঘর্ষে পাঁচ জঙ্গি, ২ পুলিশ কর্মকর্তা ও ক্যাফের ১ শেফ নিহত হন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728