IMG-LOGO

বৃহস্পতিবার, ৩০ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাড়িবহরে পুলিশের বাধা পেয়ে সড়কে বসে পড়লেন এনসিপি নেতারাঝালকাঠিতে শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রফিকুল ইসলাম জামাল এমপিবাংলাদেশে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলা হয়েছে-আবু সাইদ চাঁদ এমপিফুলবাড়ীতে ইউপি চেয়ারম্যানকে আসামি করে থানায় অভিযোগমহাদেবপুরে বাসের ধাক্কায় প্রাণগেল মোটরসাইকেল আরোহীরধামইরহাটে মেধাবী শিক্ষার্থী সাবিরা আক্তারের পড়ালেখায় প্রধান বাধা দরিদ্রতাধামইরহাট সফরে সংরক্ষিত নারী এমপি আন্না মিনজ-দলীয় ও প্রশাসনে পৃথক মত বিনিময়মান্দায় বৃত্তিপ্রাপ্ত ৯১ শিক্ষার্থীকে সংবর্ধনাপোরশায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যুমান্দায় বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু ঘিরে নানা প্রশ্নবাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশাপুঠিয়ায় রাস্তা ও কবরস্থানে উদ্বোধন করলেন নজরুল ইসলাম এমপিজর্ডানে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানেরব্যারিস্টার মোশাররফ হোছাইন সিআইডি প্রধানের দায়িত্ব নিলেনইরাকে ইরানপন্থি গোষ্ঠীর ওপর সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ৮
Home >> নগর-গ্রাম >> রাণীনগরে জাতীয় সমবায় দিবস পালিত

রাণীনগরে জাতীয় সমবায় দিবস পালিত

রাণীনগরে জাতীয় সমবায় দিবস পালিত

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে ৫২তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। “সমবায়ে গড়েছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” ও “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন, সমবায় কার্যালয় ও সমবায়ীবৃন্দদের যৌথ উদ্দ্যোগে দিবসটি পালিন হয়েছে।

এদিন সকাল সাড়ে ৯টায় একটি বর্ণাঢ্য সমবায় র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। এরপর উপজেলা চত্বরে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের সভাপতিত্বে আলোচনা সভা শুরু করা হয়।

সভায় প্রথমে দেশের সকল শহীদদের প্রতি সম্মান প্রদর্শন পূর্বক এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, ভাইস চেযারম্যান জার্জিস হাসান মিঠু ও ফরিদা পারভিন, জেলা পরিষদের সদস্য জাকির হোসেন জয় ও জাকিয়া সুলতানা, সহকারি কমিশনার (ভূমি) হাফিজুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ।

আরও উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা ফারজানা হক, সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা এ্যাড. ইসমাইল হোসেন, সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম। এছাড়াও উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের প্রধান, জনপ্রতিনিধিগন, রাজনৈতিক ব্যক্তি ও বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে সর্বোচ্চ রাজস্ব দাতা ও সমবায় খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির মাঝে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ