IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধার
Home >> কৃষি >> তানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলা

তানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলা

তানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলা

তানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলা। ছবি- ধূমকেতু প্রতিবেদক, তানোর

ধূমকেতু প্রতিবেদক, তানোর : গত সপ্তাহে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে অসময়ে রাজশাহীর তানোরে দুই দিন ও তিনরাতের বৃষ্টি এবং উজানের নেমে আসা পানিতে বিল কুমারী বিলের পানি বৃদ্ধি পাওয়ার কারণে ডুবছে বোরো বীজতলা। একের পর এক প্রাকৃতিক দূর্যোগের কবলে পড়েছেন কৃষকরা। এমন দূর্যোগ অতীতে দেখিনি এঅঞ্চলের চাষীরা। ফলে বোরো বীজতলা ডুবে যাওয়ার কারনে চরম হতাশ হয়ে পড়েছেন বিলপাড়ের চাষীরা। বীজতলা ডুবলেও কৃষি অফিসের কাছে তেমন কোন তথ্য নেই বললেই চলে। অথচ কৃষি অফিসের আধা কিলোমিটার দূরে হলেও কোন গুরুত্ব নেই।

বিলপাড়ের কৃষক মমিন জানান, গত সপ্তাহের ২০ ও ২১ নভেম্বর শুক্রবার ও শনিবারে দিনরাতের গুড়িগুড়ি বৃষ্টি এবং ২২ নভেম্বর রবিবার দিবাগত রাতে ভারি বর্ষনের কারনে বিভিন্ন দিক থেকে বিলে পানি নামছে। পানি নামার কারনে সপ্তাহ ধরে ধীরেধীরে পানি বৃদ্ধি পাচ্ছে। পানি বেড়ে যাওয়ার কারনে ঠাকুর পুকুর গ্রামের কৃষক আজহার একমনের বীজতলা ডুবেছে। এছাড়াও একই গ্রামের শাহজাহানের দেড় মন বীজ তলা ডুবেছে।

গুবিরপাড়া পাড়া গ্রামের আতাউর জানান, ২ মন বীজ বপন করা হয়েছিল। সব ডুবে গেছে। তার ভাই জাইদুরের একমন বীজ পানির নিচে, বাক্কারের একই অবস্থা। সিন্দুকাই গ্রামের আলতাবের একমন, আইয়ুবের একমন, হিন্দুপাড়া গ্রামের গয়ার একমন, পরিতোষ মাস্টারের একমন, মহারাজের ২০কেজি, সীতানাথের একমন বীজ ডুবেছে।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, বিলের নিচু জমিতে যারাই বীজ বপন করেছিলেন তাদের সবার বীজতলা ডুবে গেছে। গত সপ্তাহের শুক্রবার, শনিবার ও রবিবারের রাতে বৃষ্টির পানি হওয়ার পরের দিন থেকে বাড়তে শুরু করে বিলের পানি । পানি বেড়ে যাওয়ার কারনে বীজতলা ডুবে সর্বনাশ হয়ে পড়েছে। যে সব বীজতলা ডুবে গেচে সেগুলো আর হবেনা। আবার নতুন ভাবে বপন করতে হবে। এক মন বীজতলা তৈরি, বপনের জন্য খরচ সাড়ে তিন হাজার টাকা করে হয়েছে। পুরো টাকায় লোকসান।

এতো কাছে কৃষি অফিস হলেও কোন তদারকি নেই। তারা জানেওনা।

বিলপাড়ের আরেক কৃষক শাকির জানান, ডুবে যাওয়া বীজ আর হবেনা। নতুন ভাবে জমি তৈরি করে বপন করতে হবে। একমন বীজ মান সম্মত হলে ৮ থেকে ১০ বিঘা জমি রোপন করা যায়। বোরো রোপনের শুরুতেই বীজতলা নিয়ে ধাক্কা খেল চাষীরা। একের পর এক দূর্যোগে নাজেহাল হয়ে পড়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক আতাউর জানান, এত কষ্ট করে বীজতলা তৈরি ও বপন করা হল। আর সেই বীজতলা অসময়ের পানিতে ডুবে গেছে। অতীতে কখনো বীজতলা ডুবেনি। এই প্রথম বার বীজতলা ডুবে সর্বনাশ হয়ে পড়েছে। দাবি থাকবে সঠিক ভাবে তদারকি করে বীজতলা ক্ষতিগ্রস্ত চাষীদের প্রণোদনার মাধ্যমে বিনামূল্যে বীজ সার দিয়ে বোরো রোপনের সুযোগ করে দেয়া হোক। প্রতি আবাদে লোকসান খেলে পথে বসতে হবে।

কৃষি বিজ্ঞানী স্বশিক্ষিত কৃষক নুর মোহাম্মদ জানান, উপজেলার চান্দুড়িয়া ব্রীজ ঘাট থেকে চৌবাড়িয়া ব্রীজ পর্যন্ত বিলের নিচু জমিতে যারাই বীজ বপন করেছিল সবার বীজ তলা ডুবে বীজ নষ্ট হয়েছে। এসব বীজ আর হবেনা। প্রণোদনার মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাড়াতে হবে সরকার ও কৃষি বিভাগকে। নচেৎ কৃষকের হাহাকার দূর হবেনা। কারণ কৃষকের রক্ত ঘামে দেশ খাদ্যে ভরপুর। কৃষকরা সময় মত চাষাবাদ করে বলেই আমদানি রপ্তানি ছাড়াই সবকিছু চলছে। কোন ভাবেই কৃষি কে অবহেলা করা যাবেনা। বোরো রোপনের বীজতলা নষ্ট হওয়ার পর থেকে বিলপাড়ের কৃষকরা চরমভাবে হতাশ হয়ে পড়েছেন। কিন্তু প্রায় ৫/৬ দিন থেকে বিলের পানি বেড়ে বীজতলা নষ্ট হলেও কৃষি অফিসের কাউকে দেখা যায়নি।

সাবেক ভাইস চেয়ারম্যান কামারগাঁ শ্রীখন্ডা গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, এসব এলাকায় যারা নিচু জমিতে বীজ বপন করেছিল তাদের বীজতলা পানিতে ডুবে নষ্ট হয়ে পড়েছে। এসব বীজ আর হবে না। বিনামূল্যে প্রণোদনার মাধ্যমে কৃষকদের পাশে দাড়াতে কৃষি বিভাগকে আহবান জানান তিনি।

উপজেলা নয়া কৃষি অফিসার রাজিব হোসাইন জানান, যাদের বীজতলা ডুবে বীজ নষ্ট হয়ে পড়েছে তাদের তালিকা তৈরি করে প্রণোদনা দেয়া হবে। যাতে করে পুনরায় বীজ তৈরি করতে পারেন চাষীরা। তবে কতদিনের মধ্যে দেয়া হবে সে বিষয়ে কিছুই বলেননি তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ