IMG-LOGO

শনিবার, ২৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে সরকারি রাস্তা দখলের অভিযোগের জেরে আইনজীবীর সাইনবোর্ড ভাঙচুর, থানায় জিডি‘গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে’বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালিসিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণাবাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগশুধু আইন প্রয়োগ করলেই মাদক নির্মূল সম্ভব নয়: ডিসি. মুসা জঙ্গীবাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফারমাদক কারবারীরা দেশ জাতি ও সমাজের শত্রু, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: ভুমিমন্ত্রী মিনুগোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা, লক্ষ্যমাত্রা ৪৮ হাজার শিশুবাঘায় ভ্যান থেকে ছিটকে পড়ে ভটভটির চাপায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহততানোরে শিক্ষক সমিতির অবসরকালীন চেক বিতরণ ও বার্ষিক ভোজপুঠিয়ায় জেলা যুবদলের অবস্থান কর্মসূচিতিস্তা প্রকল্পে কারিগরি ও অর্থনৈতিক সহায়তার আশ্বাস চীনেরবুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলার ভবনের উদ্বোধন,কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃক্ষরোপণ করলেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১
Home >> নগর-গ্রাম >> মান্দায় অধ্যক্ষের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

মান্দায় অধ্যক্ষের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

মান্দায় অধ্যক্ষের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দা উপজেলার চকউলি হাইস্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ নজরুল ইসলামের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন করা হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে ওই প্রতিষ্ঠান চত্বরে শিক্ষক-কর্মচারিরা এসব কর্মসূচী পালন করে।

মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি ইদ্রিস আলী সরদার, শিক্ষক আশরাফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আব্দুল করিম প্রমুখ।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইদ্রিস আলী দাবি করেন, শিক্ষক-কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় ১০-১৫ জন ব্যক্তি গত সোমবার দুপুরে বিদ্যালয়ের অফিস কক্ষে প্রবেশ করে। এসময় আগন্তুক ব্যক্তিরা অধ্যক্ষ নজরুল ইসলামের ওপর তাদের পছন্দের প্রার্থীকে নিয়োগ দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। এনিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে অধ্যক্ষ নজরুল ইসলামকে মারধরসহ অফিসের আসবাবপত্র ভাঙচুর করা হয়।

সভাপতি ইদ্রিস আলী আরও বলেন, ‘অধ্যক্ষের ওপর হামলার ঘটনায় মান্দা থানায় ১১জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৬জনকে আসামি করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। অবিলম্বে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারসহ তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’

এ প্রসঙ্গে জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031