IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজনীতি >> টপ নিউজ >> ‘নেতৃত্বমানে তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন করা’

‘নেতৃত্বমানে তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন করা’

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কার্যকরী কমিটি এবং উপদেষ্টা কমিটির পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০ টায় আনুষ্ঠানিকভাবে আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে উপজেলা আওয়ামী লীগের নব-গঠিত কমিটির পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ভবানীগঞ্জ নিউ মার্কেট মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

প্রধান অতিথি বলেন, আওয়ামী লীগ সংগঠন জনগণের সংগঠন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের কল্যাণে এই সংগঠন তৈরি করেছেন। আওয়ামী লীগকে ধ্বংস করতে সর্বদায় ষড়যন্ত্র করে চলেছে স্বাধীনতা বিরোধী চক্র।

উন্নয়নের মধ্যে দিয়ে ষড়যন্ত্র রুখে দিতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণের মুখে হাসি ফুটে। জনগণ সকল প্রকার সুযোগ-সুবিধা পেয়ে থাকে।

তিনি আরো বলেন, যারা কাজ করতে পারবেন তাদের কেই মূল্যায়ন করা হচ্ছে। পদ দিয়ে নয় কাজ করতে হবে। পদে থাকবে কাজ করবেন না তাকে কোন লাভ হবে না। যারা পদ পদবী পাননি তাদের কেউ মূল্যায়ন করা হবে। এমপি এনামুল হক বলেন, কোন সিদ্ধান্ত আমার একার পক্ষে নেয়া সম্ভব না। দলের স্বার্থে সবাইকে সাথে নিয়ে যে কোন সিদ্ধান্ত গ্রহণ করে থাকি। নেতৃত্ব মানে তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন করা। জাতির জনক সারা জীবন জনগণের মূল্যায়ন করে গেছেন।

সর্বপুরি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে প্রতিটি নির্বাচনে ঐক্যবন্ধ হয়ে নৌকার বিজয় ঘটাতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে আওয়ামী লীগের বিজয় ঘটাতে হবে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, সহ- সভাপতি মতিউর রহমান, আয়েন উদ্দীন চেয়ারম্যান, রিয়াজ উদ্দীন হেডমাস্টার, আহসান হাবীব হেডমাস্টার, হারুন অর রশিদ, মরিয়ম বেগম, এ্যাডভোকেট আফতাব উদ্দীন, জাহাঙ্গীর আলম হেলাল, যুগ্ম সাধারন সম্পাদক সিরাজ উদ্দিন সুরুজ, মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, মকবুল হোসেন, আইন বিষয়ক সম্পাদক মাজেদুর রহমান, কৃষি সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, তথ্য ও গবেষনা সম্পাদক আশরাফুল ইসলাম, ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক মাসুদ রানা কামাল, দফতর সম্পাদক নুরুল ইসলাম ঠান্ডু, ধর্ম বিষয়ক সম্পাদক মওলানা হাফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ হোসেন মজনু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হাকিম চেয়ারম্যান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রভাষক মোসলেম উদ্দীন, মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক আশিকুর রহমান সজল, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার মাস্টার, শ্রম সম্পাদক ছাইফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলী হাসান হেডমাস্টার, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জাহাঙ্গীর আলম, আল-মামুন, সহ-দফতর সম্পাদক আব্দুল জলিল মাস্টার, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান রেজা।

সেই সাথে উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্যদের মধ্যে অনিল কুমার সরকার, এ্যাডভোকেট ইব্রাহিম হোসেন, অধ্যাপক আব্দুস সামাদ, অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, আবু বাক্কার মৃধা মুনছুর, আসলাম আলী আসকান, সোলাইমান আলী হিরু, প্রভাষক কাউছার আলী, আকবর আলী, অধ্যক্ষ আজহারুল হক, আব্দুল হামিদ ফৌজদার, লুৎফর রহমান, এস.এম. এনামুল হক, আবুল কালাম আজাদ, আব্দুর রশিদ, সুরাৎ আলী, সাফিনুর, আনোয়ার হোসেন, মাজেদুর রহমান সোহাগ, শাহরিয়ার, জাফর আহমেদ শিমুল, জাহাঙ্গীর আলম বাদশা, বকুল হোসেন খরাদি, মিজানুর রহমান, হাবিবুর রহমান মটর, আব্দুল মান্নান, হাছেন আলী, আখতারুজ্জামান বুলবুল, আতাউর রহমার, আব্দুল জলিল, লোকমান আলী, রেজাউল হক, মোজাম্মেল হক, জাহিদুর রহমান মিঠু এবং জয়নাল আবেদিন।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য নাজমুল হক মুন্টু, আর.কে মোসলেম উদ্দীন, মাহাবুর রহমান, মামুনুর রশিদ, মাওলানা মহসিন আলী, রনজিত কুমার সাহা, বেলাল হোসেন, ইয়াছিন আলী মাষ্টার, নাসির উদ্দীন, মকবুল হোসেন মৃধা এবং আব্দুল হামিদ (সাবেক চেয়ারম্যান)।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31