IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপন, বৃক্ষরোপণতানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারকুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত‘আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে’কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রা
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> বদলগাছীতে ঠেলাঠেলি করে বিদ্যালয়ে যেতে হয় শিক্ষার্থীদের

সপ্তাহে দুই দিন বিদ্যালয় মাঠে কাঁচামালের হাট

বদলগাছীতে ঠেলাঠেলি করে বিদ্যালয়ে যেতে হয় শিক্ষার্থীদের

বদলগাছীতে ঠেলাঠেলি করে বিদ্যালয়ে যেতে হয় শিক্ষার্থীদের

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীর ভান্ডারপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও ভান্ডারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সপ্তাহে দুই দিন বোরবার ও বৃহস্পতিবার বসে কাঁচামালের হাট। ওই দুই দিন হাটের লোকজন ঠেলে শিক্ষার্থীদের স্কুলে যেতে হয়। হাটের লোকজনদের চিল্লাচিল্লিতে দুটি বিদ্যালয়ে স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে আবার পাঠদানের ফাঁকে শিক্ষার্থীরা খেলাধূলা করতে পারচ্ছে না।

দুটি বিদ্যালয়ের শিক্ষকদের অভিযোগ, ভান্ডারপুর হাটের নির্ধারিত জায়গা থাকার পর বিদ্যালয় মাঠে কাঁচামালের হাট বসছে। বিদ্যালয় মাঠে হাট না বসাতে ইজারাদারকে বারবার বলা হয়েছে। কিন্তু তারা কোন কথা শুনছে না। উপজেলা চেয়ারম্যান, ইউএনও, ইউপি চেয়ারম্যানকে একাধীকবার বলেও কোনো কাজ হয়নি। একারণে তাঁরা আর বিদ্যালয় মাঠের হাট নিয়ে কোন প্রতিবাদ করেন না।

সরেজমিনে গত বৃহস্প্রতিবার গিয়ে দেখা গেছে, ভান্ডারপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও ভান্ডারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একই মাঠ। বিদ্যালয়ের মুল ফটকের পাশে কাঁচামালের হাট বসেছে। স্কুল মাঠের ভেতর কয়েকটি ট্রাকও রয়েছে। মাঠের ভেতর চায়ের দোকানও রয়েছে।

দুটি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাটের নির্ধারিত জায়গা থাকার পরও প্রতি সপ্তাহে দুই দিন রোববার ও বৃহস্পতিবার এই বিদ্যালয় মাঠে সকাল থেকে হাট বসে। দীর্ঘদিন ধরে এ অবস্থা চলছে। ওই দুই দিন হাটের লোকজনদের ঠেলে তাদের বিদ্যালয়ে আসতে হয়। বিদ্যালয় মাঠে হাট বসায় স্বাভাবিক পাঠদান ব্যবহত হয়। শিক্ষার্থীরা পাঠদানের বিরতিতে মাঠে খেলাধূলা করতে পারে না। বিদ্যালয় মাঠে হাট বন্ধ করতে স্থানীয় প্রশাসন, হাট ইজারাদারের লোকজন এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানিয়েও কোন কাজ হয়নি। উল্টো বিদ্যালয়ের শিক্ষকেরা বিরাগভাজন হন। একারণে এখন বিদ্যালয় মাঠে বসা নিয়ে কোন কথা বলেন না তাঁরা।

নবম ও দশম শ্রেণির কয়েক জন শিক্ষার্থী বলে, হাটের দিনে ঠিকমতো পাঠদান হয় না। আমরা বিদ্যালয় মাঠে খেলতে পারি না। আমাদের বিদ্যালয় মাঠে হাট বসা বন্ধ করতে শিক্ষকদের বলেছি। কিন্তু স্যারেরা কি করে বিদ্যালয় মাঠের হাট বন্ধ হয় না। হাটের দিনে ঠেলাঠেলি করে আমাদের বিদ্যালয়ে আসতে হয়।

ভান্ডারপুর দ্বি-মুখী উচ্চিবদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন (বকুল) বলেন, আমি এখানে প্রধান শিক্ষক হিসেবে যোগদানের অনেক আগে থেকেই বিদ্যালয় মাঠে হাট বসছে। সপ্তাহে দুই দিন বিদ্যালয় মাঠে হাট বসায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশের উপর প্রভাব পড়ছে। আমরা চেষ্টা করেও বিদ্যালয় মাঠে হাট বসানো বন্ধ করতে পারিনি।

ভান্ডারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা খাতুন বলেন, পাঠাদানের সমস্যা তেমন একটা হয় না। তবে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা-যাওয়ার সমস্যা হয়। আমরা বিষয়টি অনেক আগেই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে জানিয়েছি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম বলেন, আমি এখানে নতুন যোগদান করেছি ভান্ডারপুর উচ্চবিদ্যালয় পরির্দশন করেছি। সপ্তাহে দুদিন বিদ্যালয়ের মাঠে সকাল থেকে সবজির হাট বসে। হাটের কারণে বিদ্যালয়ের পরিবেশ বিঘ্নিত হচ্ছে।

ভান্ডারপুর হাট ইজারাদার তরিকুল ইসলাম বলেন, ভ্যাটসহ হাটটি ৪১ লাখ টাকায় ইজারা নেওয়া হয়েছে। এই স্কুল মাঠে পাইকারী সবজি কেনাকাটা হয়। পাইকারদের ট্রাক লোডের সুবিধার্থে সপ্তাহে দুদিন রোববার-বৃহস্পতিবার এখানে হাট বসে। আমরা নিজ উদ্যোগে বিদ্যালয়ের মাঠ সংস্কার করি।

বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলপনা ইয়াসমীন বলেন, যদি কোথাও নিয়মিত হাট বসে সেই জায়গাটি হাট হিসেবে ধরা হয়। অনেক আগে থেকে ভান্ডারপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ও ভান্ডারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাট বসছে বলে জেনেছি। যদি এলাকার লোকজন চায় তাহলে বিদ্যালয় মাঠ থেকে হাট সরানো হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930