IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজনীতি >> টপ নিউজ >> ‘বাংলাদেশে কোনো জঙ্গি নেই’

‘বাংলাদেশে কোনো জঙ্গি নেই’

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশে কোনো জঙ্গি নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, বিএনপির সঙ্গে মৌলবাদের কোনো সম্পর্ক নেই। কারণ বিএনপি ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। বাংলাদেশে কোন জঙ্গি আছে বলে আমি মনে করি না। কথা নেই বার্তা নেই, গ্রামের মধ্যে জঙ্গি খুঁজে পাওয়া যাচ্ছে। সেখানে তাদের বোমা মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে। এগুলো সব সাজানো।

মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, তবে মৌলবাদ আছে, যেটাকে প্রশ্রয় দিচ্ছে আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগের মূল সমস্যা হচ্ছে, তারা প্রতিটি সময় নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাতে চায়। বাংলাদেশের যতো অপকর্ম সব তারাই করেছে। ৭২’এর সংবিধান প্রথম তারা পরিবর্তন করেছে, দেশে বিশেষ ক্ষমতা আইন নিয়ে এসেছে, একদলীয় শাসন ব্যবস্থা নিয়ে এসেছে, গণতন্ত্রের যা কিছুই ছিল সবটাই ধ্বংস করে দিয়েছে এই আওয়ামী লীগ।

মির্জা ফখরুল বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার উস্কে দিচ্ছে মৌলবাদকে। যার কারণ, এটাতে তারা রাজনৈতিক ফায়দা লুটতে পারে। বিএনপির ঘাড়ে দোষ চাপিয়ে বিরোধী দলকে নিঃশেষ করার চেষ্টা করছে তারা। এটি একটি নোংরা রাজনীতি। ফলে দেশের ক্ষতি হচ্ছে। মৌলবাদে উত্থান হয়েছে এই আওয়ামী লীগ সরকারে আমলেই।

ফখরুল আরো বলেন,আওয়ামী লীগ প্রতিটি সময় শুধু বিএনপির নাম নিতে থাকে। কারণ তারা জানে বিএনপি আছে, শক্তিশালীভাবে আছে। সারা বাংলাদেশে বিএনপি ছাড়া আর কিছু নেই।

চলমান পৌরসভার নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন যতদিন আছে ও আওয়ামী লীগ সরকার যতদিন আছে কোনো নির্বাচন সঠিকভাবে হবেনা। এরপরেও আমরা নির্বাচনে যাবো। কারণ বিএনপি একটি গণতান্ত্রিক দল। আমরা বিশ্বাস করি এই নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ জেলা বিএনপির নেতারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31