IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু
Home >> প্রবাস >> টপ নিউজ >> ভ্যাকসিন বিতরণে কানাডায় ১৪ কেন্দ্র স্থাপন

ভ্যাকসিন বিতরণে কানাডায় ১৪ কেন্দ্র স্থাপন

ধূমকেতু নিউজ ডেস্ক : নাগরিকদের কাছে সহজে করোনাভাইরাসের ভ্যাকসিন পৌঁছে দিতে বিভিন্ন প্রভিন্সে ১৪টি বিতরণ কেন্দ্র স্থাপন করেছে কানাডা।

ফাইজারের ভ্যাকসিন সংরক্ষণের প্রয়োজনীয় তাপমাত্রার সুবিধাসংবলিত এসব বিতরণ কেন্দ্রে ভ্যাকসিন রেখে বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে বলে জানা গেছে।

জানা গেছে, প্রথম পর্যায়ে অন্টারিও, কুইবেক, ম্যানিটোবা এবং আলবার্টা প্রভিন্সে ভ্যাকসিন পাঠানো হবে। এই প্রভিন্সগুলোতে এখনও ভাইরাস সংক্রমণের হার সবচেয়ে বেশি। টেরিটরিগুলোতে ভ্যাকসিন রাখার পর্যাপ্ত অবকাঠামো সুবিধা না থাকায় প্রথম পর্যায়ে সেখানে করোনার এ ভ্যাকসিন পাঠানো হচ্ছে না।

তবে এই ১৪টি বিতরণকেন্দ্রের অবস্থান সরকার এখনও ঘোষণা করেনি। জানা যায়, হাসপাতাল ও গবেষণাগারকে প্রাথমিকভাবে ভ্যাকসিন সংরক্ষণের জন্য নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত, ফাইজারের ভ্যাকসিন রাখার জন্য মাইনাস ৬০ থেকে মাইনাস ৮০ ডিগ্রি তাপমাত্রার রেফ্রিজারেটর দরকার।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিটি প্রভিন্সই তার লোক সংখ্যার অনুপাতে ভ্যাকসিন ডোজ পাবে। অন্টারিওর ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন টাস্কফোর্সের প্রধান রিক হিলার জানিয়েছেন, এখানে চলতি মাসে ৮৫ হাজার ডোজ ভ্যাকসিন পাঠানো হবে।

সর্বশেষ তথ্যানুযায়ী, কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা চার লাখ ২৯ হাজার ৩৫ জন, মৃত্যুবরণ করেছেন ১২ হাজার ৮৬৭ জন এবং সুস্থ হয়েছেন ৩ লাখ ৪৪ হাজার ২০০ জন।

কানাডায় একদিকে শীতের প্রকোপ, অন্যদিকে করোনাভাইরাসের বিস্তার নিয়ে বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা।

এরই মধ্যে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ভ্যাকসিন পাওয়ার সাম্প্রতিক ঘোষণায় প্রতীক্ষিত কানাডিয়ানদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং অপেক্ষার পালা শেষ হবে বলে মনে করা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31