IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবন
Home >> নগর-গ্রাম >> রাণীনগর-আত্রাইয়ে বিএনপি-জামায়াতের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

রাণীনগর-আত্রাইয়ে বিএনপি-জামায়াতের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

গ্রেপ্তার, আটক

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগর এবং আত্রাই থানাপুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।

গত ১৯ জুলাই থেকে ২৫জুলাই রাত পর্যন্ত অভিযাপন চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে নাশকতা চেষ্টা এবং বিষ্ফোরক মামলায় জরিত সন্দেহে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোর্পদ করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, গত ১৯ জুলাই রাতে উপজেলার পশ্চিমবালুভরা এলাকার বিএনপি নেতা মেজবাউল হক লিটন (৫২)কে গ্রেপ্তার করা হয়েছে।

এর পর ধারাবহিকভাবে পূর্ববালুভরা গ্রামের হাফিজুর রহমানের ছেলে জিল্লুর রহমান (৪৫), উত্তর রাজাপুর গ্রামের এবাদুল ইসলামের ছেলে হুমায়ন কবির (২৮), কামতা গ্রামের আবুল হোসেনের ছেলে এমতাজ হোসেন (৫০), কচুয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে ইসরাফিল আলম (৪২), চকমুনু গ্রামের আব্দুস সালামের ছেলে আশিক মাহমুদ (৩৩) এবং সবশেষ বৃহস্পতিবার রাতে সিংড়াডাঙ্গা গ্রামের মফিজ উদ্দীনের ছেলে হামিদুল ইসলাম (৪৫)কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা সবাই বিএনপি ও সহযোগি অংগসংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে।

পুলিশের এই কর্মকর্তা আরো জানান, গ্রেপ্তারকৃতদের গত ২০২৩সালে দায়েরকৃত একটি নাশকতা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোর্পদ করা হয়েছে। এছাড়া হরিশপুর গ্রামের জিতু প্রামানিকের ছেলে জামায়াত নেতা ইউনুস আলী (৪৫) কে গ্রেপ্তার করা হয়েছে। তাকেও ২০২৩ সালে দায়েরকত একটি বিষ্ফোরক মামলায় আদালতে সোর্পদ করা হয়েছে।

অপরদিকে আত্রাই থানাপুলিশ জানায়, গত কয়েক দিনে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৯জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

এর মধ্যে উপজেলার কালিকাপুর গ্রামের তেজের আলীর ছেলে এনামুল সরদার (৩০), ভরতেতুলিয়া গ্রামের কামাল হোসেনের ছেলে বিপলব হোসেন (৩৫), সাহেবগঞ্জ সরদার পাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে জাহিদুল (৬০) ও জাকিরুল ইসলাম (৫০), বিহারীপুর গ্রামের আফছার আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (৫১), ভরতেতুলিয়া গ্রামের নুরল ইসলামের ছেলে কাউছার আলী (২৮), হাটুরিয়া গ্রামের ওসমান আলীর ছেলে সিরাজুল ইসলাম (৩৮) মহাদিঘী গ্রামের শফিউদ্দীনের ছেলে আবু বক্কর সিদ্দিক (৪৫) এবং সব শেষ বৃহস্পতিবার রাতে উপজেলার ব্রজপুর গ্রামের সেফাত আলীর ছেলে আব্দুর রাজ্জাক মন্ডল (৩৮) কে গ্রেপ্তার করা হয়।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতরা কেউ বিএনপি-যুবদলের আবার কেউ জামায়াতের নেতা। সবাইকে গত ২০২৩ সালে দায়েরকৃত নাশকতা চেষ্টা এবং বিষ্ফোরক মামলায় জরিত সন্দেহে গ্রেপ্তার করে আদালতে সোর্পদ করা হয়েছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31