IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> নগর-গ্রাম >> নাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপন

নাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপন

নাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপন

নাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপন। ছবি- ধূমকেতু প্রতিবেদক, নাচোল

ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে তিন দিনব্যাপী জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ শুরু হয়েছে।

‘রপ্তানিমুখী প্রাণীসম্পদে গড়বো দেশ সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে আজ সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত এই প্রাণীসম্পদ সপ্তাহ চলবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় পবিত্র আল কুরআন থেকে তিলাওয়াত করেন উপজেলা জামে মসজিদের প্রেস ইমাম মাসুদুর রহমান, উপজেলা বি আর ডি পি কর্মকর্তা হারুন আর রশিদ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্যদেন প্রাণীসম্পদ খাতের কার্যক্রম তুলে ধরে, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আহম্মেদ ইকবাল।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ইয়াকুব আলী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা এবং নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ।

এছাড়া প্রাণীসম্পদের ক্ষেত্রে ওষুধের প্রয়োগ বিষয়ে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারহানা নবী।

এসময় আরো উপস্থিত ছিলেন নাচোল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পল্লীবিদ্যুৎ সমেতির নাচোল জোনাল অফিসের ডিপুটি জেনারেল ম্যনেজার গোলাম শারুয়ার মুর্শেদ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

শেষে সমাপনী বক্তব্য দেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার আকলিমা আক্তার। র‍্যালি ও আলোচনা সভায় উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের কর্মী ও স্থানীয় খামারিরা অংশ নেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news