IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে ট্রাফিক ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়েছে শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জে ট্রাফিক ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়েছে শিক্ষার্থীরা

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক কার্যক্রম পরিচালনা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে শহরের বিশ্বরোড মোড়, ফায়ার সার্ভিস মোড়, শান্তি মোড়, বাতেন খাঁ মোড় ও নবাবগঞ্জ সরকারি কলেজ মোড় এলাকায় শিক্ষার্থীদের ৫টি টিম একযোগে কাজ শুরু করে।

গত দুই দিন শিক্ষার্থীরা স্বল্প পরিসরে ট্রাফিক কার্যক্রম পরিচালনা করলেও বৃহস্পতিবার তারা পূর্ণ উদ্যোমে কাজ শুরু করে।

এদিকে একই সাথে সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়েছে তারা।

নবাবগঞ্জ সরকারি কলেজ, জেলা পরিষদ চত্বর, পুলিশ সুপার কার্যালয়, শান্তিমোড়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, পুরাতন বাজার, অক্ট্রয় মোড়সহ বিভিন্ন স্থানে পরিষ্কার পরিছন্ন কার্যক্রম চালানো হয়।

শিক্ষার্থীদের সাথে স্কাউট সদস্য ছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের শিক্ষার্থীরাও অংশ নেয়।

শিক্ষার্থীরা জানান, একদফা দাবি আদায়ের পর আমরা দেশ গঠনের অংশ হিসেবে কাজ করছি। এই কার্যক্রম পরিচালনার সময় জনগণকে আইন মেনে চলা এবং তাদের কার্যক্রম পরিচালনায় সহযোগিতার আহ্বান জানান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের এ কার্যক্রম চলমান থাকবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31