IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় সরকারি মাধ্যমিক শিক্ষক ফোরামের পক্ষ থেকে ইউএনওকে স্মারকলিপি প্রদান

বাগমারায় সরকারি মাধ্যমিক শিক্ষক ফোরামের পক্ষ থেকে ইউএনওকে স্মারকলিপি প্রদান

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারায় সারাদেশের ন্যায় সরকারি মাধ্যমিক শিক্ষক ফোরামের পক্ষ থেকে ইউএনওকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেন সরকারি মাধ্যমিক শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ। এর আগে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা।

স্মারকলিপি সূত্রে জানাগেছে, গত ১৭ সেপ্টম্বর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণ নিয়োগবিধি বহির্ভূতভাবে সরকারি মাধ্যমিক শিক্ষা প্রশাসনের পদ দখলের পায়তারা করে। এর প্রতিবাদে যখন স্টেক হোল্ডার হিসেবে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে অবস্থান নেয়। এ সময় অবস্থানকারী শিক্ষকগণের উপর ন্যাক্কারজনক ভাবে তাঁরা হামলা চালান। মাধ্যমিকের কর্মকর্তা হয়ে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণের উপর হামলা একটি নজিরবিহীন ও লজ্জাকর ঘটনা। এমন ঘটনা সরকারি মাধ্যমিক শিক্ষার ইতিহাসকে কলঙ্কিত করেছে বলে উল্লেখ করেন উপজেলা সরকারি মাধ্যমিক শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ।

সেই সাথে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) এর সদস্যরা উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণের উপর অতর্কিত হামলার ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে অনতিবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন উপজেলা সরকারি মাধ্যমিক শিক্ষক ফোরাম।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, উপজেলা সরকারি মাধ্যমিক শিক্ষক ফোরামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম, সহকারি প্রদান শিক্ষক আনোয়ারুল ইসলাম, সিনিয়র শিক্ষক আবু বকর সিদ্দিক, মনসুর রহমান, আলমগীর হোসেন, জোহুরুল ইসলাম, ছাইদুল ইসলাম, নূরুল ইসলাম, সহঃ শিক্ষক সোহরাব হোসেন, শাহজাহান ইসলাম, তছলিমা আকতার, মাহফুজা খানম, এমরান হোসেন। ভবানীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক এনামুল হক, ফিরোজুজ্জামান প্রমুখ।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31