IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজশাহী >> তানোরে উলামা মাশায়েক সম্মেলন

তানোরে উলামা মাশায়েক সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে ওলামা মাশায়েক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলের দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উলামা মশায়েখ কমিটি তানোর ও মুন্ডুমালা শাখার আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক এমপি ও উলামা মাশায়েক বিভাগের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুজিবুর রহমান।

তিনি বলেন, মসজিদ কমিটির সভাপতি নামাজ পড়েনা, অথচ সভাপতি হয়ে বসে আছেন, যারা নামাজ পড়বে না তাদের কে মসজিদ কমিটিতে রাখা হবে না, যদি এমন ঘটনা ঘটে আপনারা প্রতিবাদ করবেন। প্রতিটি মানুষ কে প্রথমে সাড়ে তিন হাত দেহে ইসলাম কায়েম করতে হবে, তাহলে একদিন এদেশ কোরআনের বিধান অনুযায়ী চলবে।

বিগত স্বৈরাচার জুলুমবাজ সরকার আমাদের সাবেক আমীর থেকে শুরু করে শীর্ষ নেতাদের কে পরিকল্পিত ভাবে হত্যা করেছে, আমরা দোয়া করি মহান আল্লাহ তায়ালা যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন। জেলে থাকে চোর বাটপারেরা, কিন্তু বিগত স্বৈরাচার হাসিনা সরকার আলেম উলামাদের বিনা অপরাধে জেলে ভরে রেখেছিল। জামায়াতে ইসলামী কে শেষ করতে নানা পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু শেষ করতে পারে নি, তাকেই দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। জামায়াত কোন ব্যক্তির সন্তোষ্টির জন্য রাজনীতি করেনা, জামায়াত রাজনীতি করে মহান আল্লাহ তায়ালার সন্তোষ্টি অর্জনের জন্য ও আখিরাতে মুক্তির জন্য। সুতরাং কোন ষড়যন্ত্র করে জামায়াতকে শেষ করা যাবে না।

উলামা বিভাগ উপজেলা শাখার সভাপতি ক্বারী আইয়ুব আলীর সভাপতিত্বে ও মুন্ডুমালা পৌর শাখার সভাপতি কাজী আলহাজ্ব মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী পশ্চিম জেলা উলামা বিভাগের প্রধান উপদেষ্টা অধ্যাপক আব্দুল খালেক, উলামা বিভাগ রাজশাহী পশ্চিম জেলা সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, পশ্চিম জেলা জামায়াত নেতা প্রভাষক ওবায়দুল্লাহ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেন, সেক্রেটারি ডিএম আক্কাস আলী প্রমুখ। এসময় উলামা বিভাগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31