IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> রাজশাহী >> টপ নিউজ >> তানোরে ইউনিয়ন পরিষদে উন্নয়ন সহায়তা বরাদ্দের টাকা তছরুপ

তানোরে ইউনিয়ন পরিষদে উন্নয়ন সহায়তা বরাদ্দের টাকা তছরুপ

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ ইউপির উন্নয়ন সহায়তা তহবিল বরাদ্দের টাকা তছরুপ করেছেন চেয়ারম্যান ও সচিবরা বলে অভিযোগ উঠেছে। বিগত স্বৈরাচার সরকারের সময়ে বরাদ্দ গুলো তাদের দোসর ইউপির চেয়ারম্যানরা মহা আনন্দে হরিলুট করেছেন। একই প্রকল্প বারবার দেখিয়ে বরাদ্দের পুরো টাকায় লোপাট করেছেন আওয়ামী লীগ পন্থী চেয়ারম্যানরা বলে একাধিক সূত্র নিশ্চিত করেন। ফলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অপসারণের আগে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন ইউপি সদস্যরা।

জানা গেছে, প্রতি অর্থ বছরে দুই ধাপে উন্নয়ন সহায়তার বরাদ্দ দেয়া হয় ইউনিয়ন পরিষদ গুলোতে। বিগত ২০২৩-২৪ অর্থ বছরের শুরুর দিকে প্রথম বরাদ্দ এবং জুন মাসে দ্বিতীয় বরাদ্দ দেয়া হয়। উপজেলার সাত ইউনিয়নে এসব বরাদ্দ ভূয়া ভূয়া প্রকল্প দেখিয়ে লোপাট করেন সাবেক এমপি ফারুক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ময়নার আশীর্বাদ পুষ্ট চেয়ারম্যানরা। এমনকি বরাদ্দের ৪০% টাকা আগেই কেটে নিতেন সাবেক উপজেলা চেয়ারম্যানসহ কর্তা বাবুরা বলেও অভিযোগ রয়েছে। শুধু উন্নয়ন সহায়তার বরাদ্দ না, টিআর, কাবিখা ও বিশেষ বরাদ্দ থেকেও কাটা হত ৪০% করে টাকা বলেও সূত্র নিশ্চিত করেন।

প্রথম কিস্তিতে উপজেলার কলমা ইউনিয়ন পরিষদে ৯ লাখ ১০ হাজার ৯০০ টাকা, বাঁধাইড় ইউপিতে ৬ লাখ ৫৯ হাজার ৪০০ টাকা, পাঁচন্দর ইউপিতে ৭ লাখ ৯৯ হাজার ৯০০ টাকা, সরনজাই ইউপিতে ৩ লাখ ৯৯ হাজার ৯০০ টাকা, তালন্দ ইউপিতে ৪ লাখ ৬১ হাজার ১০০ টাকা, কামারগাঁ ইউপিতে ৭ লাখ ৪৩ হাজার ৭০০ টাকা ও চান্দুড়িয়া ইউপিতে ৪ লাখ ১৫ হাজার ৫০০ টাকা। প্রথম কিস্তির বরাদ্দের টাকা অর্থ বছরের শুরুতে দেয়া হয়। দ্বিতীয় কিস্তির বরাদ্দ অর্থ বছরের শেষ মাস জুনে দেয়া হয়। প্রথম কিস্তির বরাদ্দের চেয়ে প্রতিটি ইউপিতে ৩০ হাজার টাকা করে বাড়তি বরাদ্দ দেয়া হয়।

উপজেলার সাত ইউনিয়নের মধ্যে ছয় ইউপির চেয়ারম্যান আওয়ামী লীগের একজন বিএনপির। তবে ছয় ইউপির মধ্যে কলমা ইউপির চেয়ারম্যান সাবেক এমপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বিরোধী। বিশেষ করে বাঁধাইড়, পাঁচন্দর, তালন্দ, কামারগাঁ ও চান্দুড়িয়া ইউপির চেয়ারম্যানরা সাবেক এমপির আশীর্বাদ পুষ্ট। এ পাঁচজন চেয়ারম্যানের মাধ্যমে বিভিন্ন বরাদ্দ দিয়ে লোপাট করেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান। বিশেষ করে বাঁধাইড়, পাঁচন্দর, তালন্দ, চান্দুড়িয়া ও কামারগাঁ ইউপি চেয়ারম্যান কোন কিছুর তোয়াক্কা না করে ক্ষমতার দাপটে সব বরাদ্দ গিলেছেন। তারা কোন মেম্বার কে কোন ধরনের প্রকল্প দিতেন না। এমনকি কখন কোন বরাদ্দ এসেছে সেটাও জানার কোন অধিকার ছিল না মেম্বার দের। তারা ইউনিয়ন পরিষদের একক ক্ষমতা ধর ছিলেন।

একাধিক মেম্বারেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরাও ভোটের মাধ্যমে পরিষদে এসেছি। জনগণের কাছে আমাদেরও দায়বদ্ধতা আছে। কিন্তু চেয়ারম্যানরা সবকিছু ইচ্ছে মত করেছেন। চেয়ারম্যানের কথায় পরিষদে শেষ কথা। তাদেরকে বিভিন্ন ভাবে অনিয়ম করাতে বদ্ধ পরিকর ছিলেন সচিবরা।

কামারগাঁ ইউপি বেশ কিছু মেম্বারেরা জানান, গত অর্থ বছরের শুরুতে প্রথম কিস্তির বরাদ্দের বিষয়ে প্রয়াত চেয়ারম্যান ফরহাদ অবগত করে নিজেই কাজগুলো করেছিলেন। নামমাত্র কাজ করে পুরোটাই লোপাট করেছেন। কিন্তু দ্বিতীয় কিস্তির বরাদ্দের আগে বা গত বছরের ৩০ এপ্রিলে মারা যান ফরহাদ। তারপর থেকে কাউকে চেক পাওয়ার দেয়া হয়নি। গত জুন মাসে দ্বিতীয় কিস্তির ৭ লাখ ৭৩ হাজার ৭০০ টাকা ইউনিয়ন পরিষদের একাউন্টে জমা হয়। ওই সময়ের সচিব আব্দুর রাজ্জাক বলেছিলেন দ্বিতীয় কিস্তির টাকা পরিষদের একাউন্টে জমা হয়েছে। কিন্তু চেয়ারম্যান না থাকার কারণে টাকা উত্তোলন করা যায়নি।

তিনি আরও জানান, প্যানেল চেয়ারম্যান কে কাজ করতে দেয়নি বাকি মেম্বারেরা। তিনি অবশ্য বদলি হয়েছেন। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাদ্য হন স্বৈরাচার হাসিনা। তারপর থেকে দেশ সংস্কার কাজে ব্যস্ত হয়ে পড়লে সেই সুযোগকে কাজে লাগিয়ে উপজেলা নির্বাচন অফিসার কামরুজ্জামান সহায়তায় বিনা ভোটের চেয়ারম্যান কামারগাঁ ইউপি বিএনপির সাধারণ সম্পাদক সুফি কামাল মিন্টুর শপথের ব্যবস্থা করেন। শপথ নিয়েই দ্বিতীয় কিস্তির উন্নয়ন সহায়তার বরাদ্দের টাকা একাউন্ট থেকে তুলে নেই। তার শপথ ও ইউপির চেয়ারে বসা নিয়ে ইউপি বিএনপিসহ সাধারণ মানুষ বিক্ষোভ প্রদর্শন করেন। নির্বাচন বাতিল হওয়ার পর কিভাবে শপথ নেয় জানতে চাইলে নির্বাচন অফিসার কামরুজ্জামান এটা ধারাবাহিকতা বলে উড়িয়ে দেন। অবশ্য এই কর্তা সাবেক উপজেলা চেয়ারম্যান ময়নার নিকট আত্মীয় বলে পরিচয় দিতেন।

তবে বিনা ভোটের চেয়ারম্যান সুফি কামাল মিন্টুর মোবাইলে যোগাযোগ করা হলে বন্ধ পাওয়া যায়।

উন্নয়ন সহায়তা বরাদ্দ বিষয় ও কাজ নিয়ে বাঁধাইড় ও পাচন্দর ইউপি চেয়ারম্যান কোন মন্তব্য করেননি।

কিন্তু তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবুর কাছে বরাদ্দের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, কাজ করা হয়েছে। কবে দরপত্র আহ্বান করা হয়েছে কোন ঠিকাদার কাজ করেছে প্রশ্ন করা হলে মোটরসাইকেল যোগে সটকে পড়েন। তবে তার সচিব সাব জানিয়ে দেয় আমিও তেমন কিছুই জানিনা, কিন্তু বরাদ্দের কোন হুদিস নেই।

বিগত ২০১১ সাল থেকে চান্দুড়িয়া ইউপির চেয়ারম্যান ইউপি আওয়ামী লীগ সভাপতি মজিবুর ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। ওই সময় থেকে অদ্যবদি কোন বরাদ্দের কাজ না করে লুটে খেয়েছেন তিনি। কারণ উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের তিনি তটস্থ করে রাখতেন। ইচ্ছমত লোপাট করেছেন তিনি।

সরনজাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খান বলেন, বরাদ্দ তো পেতাম না, যেগুলো পেতাম আওয়ামী লীগ পন্থী মেম্বারদের মাধ্যমে কাজ করতে হত। বরাদ্দের পুরো কাজ হয়েছে। কিন্তু দরপত্র ও ঠিকাদারের বিষয়ে কিছুই বলেন নি তিনি।

সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মিনহাজুল ইসলামকে বিষয়গুলো সম্পর্কে অবহিত করা হলে তিনি বলেন সবে যোগদান করেছি, ফাইল পত্র দেখে নিয়ম অনুযায়ী কাজ না হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31