IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় ৯ আ.লীগের নেতা গ্রেপ্তার

ছাত্র-জনতার উপর হামলা

বাগমারায় ৯ আ.লীগের নেতা গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় বিভিন্ন স্থানে অফিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) রাতে থানা, হাটগাঙ্গোপাড়া এবং তাহেরপুর তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলা আওয়ামী লীগের বন ও ত্রাণ বিষয়ক সম্পাদক প্রভাষক মোসলেম আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোনায়েম হোসেন, গোয়ালকান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ সরদার, ভবানীগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সহ সভাপতি নাইমুর ইসলাম, তাহেরপুর পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আক্কাছ আলী, হামিরকুৎসা ইউনিয়নের ৮নং ওয়ার্ড কৃষকলীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন, নরদাশ ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইউপি সদস্য আব্দুল খালেক, একই ইউনিয়নের ১ নং আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কাশেম।

আট জনকে মুনসুর রহমানের দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সেই সাথে আলমগীর হোসেনের দায়েরকৃত অপর একটি মামলার এজাহার নামীয় আসামী উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বুধবার তাদের আদালতের মাধমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম তৌহিদ।

মামলা ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পূর্ব মূহূর্ত উপজেলা সদর ভবানীগঞ্জ বাজার সহ উপজেলার বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে তাদেরকে আহত করেন।

ওই দিন রাজশাহী-৪, বাগমারা আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। হামলাকারিরা কয়েকজনকে পিটিয়ে, কুপিয়ে ও গুলি করে হত্যার চেষ্টা চালায়। এছাড়া ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে এলাকায় আতংক সৃষ্টি করে। এছাড়াও ওই দিন উপজেলার ভবানীগঞ্জ বাজারসহ বিভিন্ন এলাকার দোকানপাটে হামলা চালিয়ে ভাংচুর করে।

এই ঘটনায় সাবেক সংসদ সদস্য আবুল কালাম প্রায় দুই হাজারের অধিক আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে বাগমারা থানায় পৃথকভাবে মোট ছয়টি মামলা হয়। এসব মামলায় এর আগে কয়েক জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31