IMG-LOGO

শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণমান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে জোকাহাট ফুটবল একাদশ চ্যাম্পিয়নধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীমহাদেবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতবরেন্দ্র অঞ্চলে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে’- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীধামইরহাটে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রারাণীনগরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রামহাদেবপুরে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবউপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিতমান্দায় হাতুড়িপেটায় আহত ব্যক্তির ৫ মাস পর হাসপাতালে মৃত্যুসিংড়ায় রামানন্দ খাজুরা ইউনিয়নে জামায়াতের প্রার্থী শহিদুল ইসলামমহাদেবপুরে আত্রাই নদীতে মাছের পোনা অবমুক্তকরণসিংড়ায় শোলাকুড়া মাদ্রাসা মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি আনুসকল ধর্ম-বর্ণের মানুষের পাশে থাকার বার্তা এমপি মোশারফ হোসেনেরনৈতিক ও আধুনিক শিক্ষার মানদন্ডে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম -আনু এমপি
Home >> টপ নিউজ >> কৃষি >> পটল চাষে সাফল্য পোরশার আফাজ উদ্দিনের

পটল চাষে সাফল্য পোরশার আফাজ উদ্দিনের

ধূমকেতু প্রতিবেদক,পোরশা : পটল চাষে সাফল্য অর্জন করেছেন নওগাঁর পোরশা উপজেলার নিতপুর খোর্দ্দগানইর গ্রামের মৃত ইদ্রিস আলী মন্ডলের ছেলে আফাজ উদ্দিন। ইতোমধ্যে তিনি বিভিন্ন প্রকার সব্জি সহ নানা ফসল চাষাবাদ করে একজন সফল চাষি হিসাবে এলাকায় পরিচিতি লাভ করেছেন।

সরজমিনে গিয়ে আফাজ উদ্দিনের সাথে কথা বললে তিনি জানান, সারা বছরই তিনি কোন না কোন ফসলের চাষ করেন। এর মধ্যে পটল তার প্রধান আয়োর উৎস। তিনি ভূমিহীন হওয়ায় স্থানীয় এক ব্যক্তির ৪৫ শতাংশ লীজ নিয়ে এসব ফসল ফলান। তিনি এবারও ওই জমিতে পটল চাষ করেছেন। তিনি এখন থেকে ৭ মাস আগে পঠলের চারা রোপন করেন এবং কার্তিক মাস পর্যন্ত সেখান থেকে ৩-৪ লক্ষ টাকার পটল বিক্রি করেন। ওই পটল চাষে তিনি খরচ করেছেন ৩০-৪০হাজার টাকা। এতে তার খরচ বাদে লাভ ভাল হয় বলে জানান। এছাড়াও তিনি স্থানীয় প্রতিবেশীদের তার লাগানো সবজি দেন।

তিনি আরো জানান, পটলের সময় শেষ হলে ওই জমিতে তিনি পিয়াজ চাষ সহ পিয়াজের পুল চাষ করেন। এতে তার ওই জমি থেকে ৫-৬লক্ষ টাকায় আয় হয়। তিনি নিজে কোঠর পরিশ্রম কাজ গুলি করে বলে সারা বছর তার সংসার ভাল ভাবেই চলে। ফলে তাকে কোথায় কারো কাছে হাত পাততে হয়না বলে আফাজ জানান।

তার সবজি চাষে সাফল্যের পিছনে উপজেলা কৃষি অফিসের কোন সহযোগীতা আছে কিনা জানতে চাইলে তিনি জানান, বিভিন্ন সময় তার ফসলগুলিতে ছত্রাকের আক্রমন ও পঁচনের কারণে ফসল নষ্ট হয়। কিন্তু নিজেই কীটনাষক ব্যবস্থা করে প্রয়োগ করে ফষল বাঁচাতে হয়। অনেক সময় মোবাইল ফোনে ডেকে উপসহকারি কৃষি কর্মকর্তাকে পাওয়া যায়না বলে অবিযোগ করেন। আবার কখন তারা আসেন বলেও তিনি জানান। তবে সবজি চাষে কৃষি বিভাগের লোকজন তাকে সহযোগীতা করলে তিনি আরো ভাল ভাবে চাষাবাদ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031