IMG-LOGO

মঙ্গলবার, ২০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০গোমস্তাপুরে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি বিতরণবাঘায় শান্তিপূর্ণ পূজা উদযাপনে পুলিশ-আনসার ও ভিডিপির সতর্ক পাহারারাজশাহী হলদিবোনা গ্রামে যুব ঐক্য পরিষদের উদ্যোগে আদিবাসী নারীদের মাঝে বস্ত্র বিতরণরাজশাহীতে মেয়েদের ‘জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা জেলা পর্যায়ের বাছাই পর্ব অনুষ্ঠিতকানাডার সামরিক ঘাঁটিতে আগুনে পুড়ে নিহত ৪দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি, বদলগাছীতে ৪০০ দুস্থের হাতে শাড়ি-লুঙ্গিবাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্টফাইনাল অনুষ্ঠিতরাজশাহীতে ১৭৭ পূজামণ্ডপে ১৪ লাখ ১০ হাজার টাকা অনুদান দিল জেলা পরিষদরায়গঞ্জে ফল, বেকারি, কসমেটিকস ও নিত্যপণ্যের দোকানে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান‘নতুন এলএনজি টার্মিনাল নির্মাণে আগ্রহী যুক্তরাষ্ট্র, চীন, কোরিয়া’দুর্গাপূজার মধ্যে রাজশাহীতে আগমন প্রধানমন্ত্রীর ঐতিহাসিক সফর: ভূমিমন্ত্রী মিনুরাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিরবিষয়টি প্রধানমন্ত্রীর নিকট উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকমহাদেবপুরে ৯৭ জন গ্রাম পুলিশপেলেন বাইসাইকেলসিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজে নারী উদ্যোক্তদের সাথে মতবিনিময় সভা
Home >> কৃষি >> বিশেষ নিউজ >> বদলগাছীতে পাট চাষে আগ্রহ বাড়ছে চাষীদের

দাম ভালো থাকায় কৃষকদের মুখে হাঁসি

বদলগাছীতে পাট চাষে আগ্রহ বাড়ছে চাষীদের

বদলগাছীতে পাট চাষে আগ্রহ বাড়ছে চাষীদের

বদলগাছীতে পাট চাষে আগ্রহ বাড়ছে চাষীদের। ছবি- ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : গত তিন/ চার বছর আগেও পাটের ন্যায্য দাম না পাওয়ায় এ সোনালি আঁশ কৃষকের গলার ‘ফাঁস’ হয়ে দাঁড়িয়েছিল। বাজারে পাটের দরপতন হওয়ায় পাট চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন উপজেলার কৃষকরা।

গত দুই বছর আগে থেকে বাজেরে পাটের দাম ভালো থাকায় ও বর্তমানে পলিথিনের ব্যবহার কমিয়ে পাট ও পাটজাত দ্রব্যের ব্যবহার বাড়াতে সরকারিভাবে উদ্যোগ নেয়ায় পাট চাষে আবারো সুদিন ফিরে এসেছে। আর এরি ধারাবাহিকতায় নওগাঁর বদলগাছী উপজেলায় এবছর রেকর্ড পরিমাণ জমিতে পাট চাষ হওয়ার কথা থাকলেও এ বছর আবহাওয়া অনুকুলে না থাকায় রেকর্ড পরিমাণ জমিতে পাট চাষ হয়নি।

আর এই পাট চাষে আগ্রহ বাড়াতে চাষীদের সরকারিভাবে প্রণোদনাও দেয়া হয়েছে। এতে করে পাট চাষে আগ্রহ বেড়েছে চাষীদের। কৃষকরা এবছরও বাজারে ভালো দাম পাওয়ায় আগামী বছর পাটের আবাদ আর বাড়বে বলে জানিয়েছেন উপজেলা কৃষি অধিদপ্তর।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর এই উপজেলায় পাট চাষের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়ে ছিলো ১৫ শ ৮০ হেক্টর। আর এ বছর আবহাওয়া ভালো না থাকায় অর্জিত হয়েছে প্রায় ১৩শ ৫০ হেক্টর। এবং কৃষি অফিস থেকে উপজেলার ৫৫০ জন কৃষককে ১ কেজি করে পাটের বীজ প্রণোদনা হিসাবে দেওয়া হয়েছে।

এদিকে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং পাট সম্প্রসারণ প্রকল্পের আওতায় চলতি বছরে এই উপজেলার ৮টি ইউনিয়নে প্রায় ২৫০০ জন পাট চাষীকে তিন কেজি টিএসপি, তিন কেজি পটাশ, ছয় কেজি ইউরিয়া এবং প্রতি বিঘায় এক কেজি পাটেরবীজ প্রদান করা হয় এবং পাট চাষে চাষীদের আগ্রহ বাড়াতে উপজেলার ১৫০ জন পাটচাষীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।

উপজেলার পাটচাষী রবিউল জানান, এক যুগ ধরে তিনি ২ বিঘা জমিতে পাটের আবাদ করে আসছেন। কয়েক বছর আগে বাজারে পাটের দরপতন হওয়ায় গত ১৮,১৯,২০ ও ২১ ইং সাল পর্যন্ত পাটের আবাদ করেননি। গত ২০২১ ইং সালে পাট চাষ করে অনেক কৃষকে লাভবান হতে দেখে আবারো তিনি ৩ বিঘা জমিতে পাটের আবাদ প্রতি বছর করেছেন। পাট অধিদপ্তর থেকে বিনামূল্যে প্রণোদনা হিসাবে তিনি সার ও বীজ পেয়েছেন। এবছর বাজারে পাটের দাম ভালো পেয়েছি। তাই আগামীতে আরো বেশি জমিতে পাট চাষ করবো। তিনি আরও বলেন, সরকারিভাবে প্রণোদনা দিলে প্রতি বছরই পাট চাষ করবেন বলে জানান।

বদলগাছী উপজেলার পাটচাষী তারিকুল ইসলাম জানান, গত বছর চার বিঘা জমিতে পাটের আবাদ করে ভালো দাম পাওয়ায় এ বছর পাঁচ বিঘা জমিতে পাটের আবাদ করেছেন। এ বছর ৩ হাজার টাকা মণ দরে পাট বিক্রি করেছেন।

বদলগাছীতে পাট চাষে আগ্রহ বাড়ছে চাষীদের
বদলগাছীতে পাট চাষে আগ্রহ বাড়ছে চাষীদের। ছবি- ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী

বদলগাছী সদর ইউনিয়নের জিধিরপুর গ্রামের কৃষক রশিদ বলেন, বর্তমান বাজারে ধানের পাশাপাশি পাটের দামও অনেক বেশী এবং অনেক কম খরচে পাট চাষ করা যায়। ফলে কৃষকরা পাট চাষে বেশী আগ্রহী হয়ে পড়ছে।

কোলা ইউনিয়নের কৃষক দোলন, জলিল, রানাসহ অনেকে বলেন বদলগাছী কৃষি অফিস ও উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তার প্রচেষ্টায় এলাকার কৃষকদের পাট চাষ করার জন্য উদ্ভুদ্ধ করন সভা ও প্রশিক্ষণের ব্যবস্থা করায় এলাকায় পাট চাষিদের সংখ্যা কিছুটা বেড়েছে।

বদলগাছী পাট অধিদপ্তরের উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সৌরভ লাবণ্য শীল বলেন, আমি এই উপজেলায় কয়েকদিন আগে যোগদান করেছি। তাই এতো কিছু জানিনা তবে কাগজ পত্রে দেখছি পাট চাষে চাষীদের আগ্রহ বাড়াতে উপজেলার ১৫০ জন পাটচাষীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে এবং প্রণোদনা হিসেবে বিনামূল্যে সার ও বীজ দেয়া হয়েছে। তবে আগামীতে আরো বেশি জমিতে পাটের চাষ করার জন্য আমি এলাকার কৃষকদের উদ্ভুদ্ধ করবো।

বদলগাছী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান বলেন, পাট চাষাবাদে এলাকার কৃষকদের আগ্রহ বাড়ছে। এলাকার কৃষকদের পাট চাষে উদ্ভুদ্ধ করার জন্য কৃষি অধিদপ্তর থেকে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছে। তবে এ বছর আবহাওয়া অনুকুলে না থাকায় লক্ষ্য মাত্রার থেকে পাট চাষবাদ কম হয়েছে। এবছর পাটের দাম বাজারে ভালো থাকায় কৃষকদের মুখে হাঁসি ফুটেছে। তবে আগামী বছর আবহাওয়া ভালো থাকলে পাট চাষ অনেক বৃদ্ধি পাবে বলে আশা করছি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930