IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিক পুলিশের সংঘর্ষ‘গোপালগঞ্জে জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টাকারীরা দেশদ্রোহী’মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সারপুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যানের বাড়িতেহামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগমহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। পরিবারের দাবী হত্যার পর  ঝুলিয়ে রাখা হয়েছে বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তার
Home >> রাজনীতি >> লিড নিউজ >> প্রকাশ্যে এলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি-সেক্রেটারি

প্রকাশ্যে এলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি-সেক্রেটারি

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পর এবার প্রকাশ্যে এসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি, সেক্রেটারি ও প্রচার সম্পাদক।

শুক্রবার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় নামে এক ফেসবুক পেজে প্রচার সম্পাদক মো. ইব্রাহীম আলীর স্বাক্ষরিত এক বিবৃতি প্রকাশের পর তাদের পরিচয় জানা যায়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতির দায়িত্বে রয়েছেন বিশ্ববিদ্যালয় ২০১৫-১৬ শিক্ষাবর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী ইকবাল হোসেন ও সেক্রেটারি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসাদুল ইসলাম।

প্রচার সম্পাদক ইব্রাহিম আলীর পরিচয়ও জানা গেছে। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ওই বিবৃতি বলা হয়, শিবিরকে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিত্তিহীন ও বানোয়াট তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মো. ইকবাল হোসেন শিকদার এবং সেক্রেটারি মো. আসাদুল ইসলাম যৌথ বিবৃতিতে বলেন, গত ১০ অক্টোবর ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে : গোপনেই সব দখলে নিতে মরিয়া শিবির’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে শাখা শিবিরকে জড়িয়ে যে অভিযোগগুলো আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

প্রতিবেদনে ছাত্রলীগের সাথে সম্পৃক্ত হয়ে সাধারণ ছাত্রদের শিবির ট্যাগ দেওয়ার যে অভিযোগ আনা হয়েছে সেটি একটি চরম মিথ্যাচার। আওয়ামী শাসনামলে ছাত্রশিবির ছাত্রলীগ কর্তৃক ক্যাম্পাসে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। বিভিন্ন সময় ভয় ভীতি দেখিয়ে ছাত্রশিবিরের ভাইদের কোনঠাসা করে রাখা হয়েছে। মামলা হামলা দিয়ে শিবিরের জনশক্তিদের হয়রানি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় শাখার অনেক দায়িত্বশীল ভাইয়ের অবৈধভাবে ছাত্রত্ব বাতিল করা হয়েছে এবং অনেক ভাই ছাত্রলীগের রোষানলে পড়ে অনার্স-মাস্টার্স শেষ করতে পারেননি। সুতরাং সাধারণ ছাত্রদের শিবিররের কর্মীদের দ্বারা শিবির ট্যাগ দেওয়ার অভিযোগটি সম্পূর্ণ অযৌক্তিক এবং প্রকাশ্য মিথ্যাচার।

নেতৃবৃন্দ আরো বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলন প্লাটফর্ম নিয়েও শিবিরের নামে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্ত ছড়ানো হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্লাটফর্মটি ছিল একান্তই সাধারণ শিক্ষার্থীদের একটি প্লাটফর্ম। আন্দোলনে যারা সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তাদের দ্বারাই এই প্লাটফর্মটি পরিচালিত হচ্ছিল।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলন নামে যে প্লাটফর্মটি আছে সেটি বিভাগ ভিত্তিক সকল শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত। অবকাশ ভবনের সাংস্কৃতিক সংগঠনগুলো নিয়েও মিথ্যা অভিযোগ আনা হয়েছে। অবকাশ ভবনের সকল সংগঠন তাদের নিজস্ব নিয়ম অনুযায়ী পরিচালিত। প্রত্যেক ক্লাবের নির্ধারিত নির্বাচন পদ্ধতির মাধ্যমেই তাদের প্রতিনিধি নির্বাচিত হন। সেখানে ছাত্রশিবিরের হস্তক্ষেপের প্রশ্ন তোলাটাই অযৌক্তিক।

যৌথ বিবৃতিতে তারা আরো বলেন, প্রতিবেদনে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির তালা ভেঙ্গে শিবির পন্থী সাংবাদিকরা সমিতি দখল করেছে, যা সম্পূর্ণ মিথ্যা। সাংবাদিক সমিতির নিজস্ব সাংবাদিকরা তাদের কমিটির মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে। সেখানে শিবিরের কোনো হস্তক্ষেপ নেই।

প্রতিবেদনে ছাত্রশিবিরের শাখা সভাপতির উদ্ধৃতি দিয়ে যে বক্তব্য প্রচার করা হয়েছে সেটিও মিথ্যা। এ ব্যাপারে শাখা সভাপতির সাথে কোনো প্রকার যোগাযোগ না করেই প্রতিবেদকের মনগড়া বক্তব্য শাখা সভাপতির নামে প্রচার করা হয়েছে।

যৌথ বিবৃতিতে তাঁরা আরো বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সবসময় সাধারণ শিক্ষার্থীদের সাথে থেকে এবং সাথে নিয়ে ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করছে। শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবি আদায়ে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। তাই আমরা শাখা সংগঠনকে নিয়ে এমন মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দেশের প্রচলিত আইনের কাছে সহযোগিতা কামনা করছি। পাশাপাশি সাংবাদিক বন্ধুদের সত্য সংবাদ প্রচারে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31