IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেকটানা তিন দিনের বৃষ্টিতে বদলগাছীতে আমনের ব্যাপক ক্ষতি, ২৮৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল মেয়েরও
Home >> টপ নিউজ >> রাজনীতি >> শেখ হাসিনাসহ তার সাঙ্গোপাঙ্গ খুনিদের বিচার করতে হবে

শেখ হাসিনাসহ তার সাঙ্গোপাঙ্গ খুনিদের বিচার করতে হবে

ধূমকেতু নিউজ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আমাদের আন্দোলনের মাধ্যমে এ সরকার এসেছে। এ সরকার আন্দোলনের সরকার। এ সরকারের কাছে আমাদের দাবি বেশি ও প্রত্যাশা অনেক। আমরা বিচার চাই। খুনিদের বিচার করতে হবে। শেখ হাসিনাসহ তার সাঙ্গোপাঙ্গ ও খুনিদের বিচার চাই। যারা খুন ও লুটপাটের সঙ্গে জড়িত ছিল তাদের বিচার চাই। দ্রুতবিচার করতে হবে, আস্তে আস্তে মেউ মেউ করে বিচার করলে হবে না।

বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ সর্বজয়া ও সার্বজনীন শ্রী শ্রী রক্ষা কালীমন্দির পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ্যানি আরও বলেন, আমাদের বিরুদ্ধে দেওয়া মামলাগুলো দ্রুত প্রত্যাহার করতে হবে। আন্দোলন করতে গিয়ে অনেকেই হাত-পা ও চোখ হারিয়েছেন। গুম-খুনের শিকার হয়েছেন। তাদের দ্বিগুণ অনুদান দেওয়ার দাবি জানাচ্ছি এই সরকারের প্রতি।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে এ্যানি বলেন, আপনারা আমাদের ভাই। আপনারা আমাদের বন্ধু। আমরা সবসময় আপনাদের খোঁজখবর নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করছি। এটি একদিনে নয়, অনেক সময় লেগেছে। এজন্য এ সময়ে আপনাদের পাশে এসে আবারও দাঁড়িয়েছি। একদিনের জন্য কিংবা ভোটের জন্য আপনাদের পাশে দাঁড়ায়নি, আর্তমানবতার সেবায় সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য পাশে দাঁড়িয়েছি। আমাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ও সম্প্রীতি থেকেই নীতি-নৈতিকতার জন্যই আপনাদের পাশে দাঁড়িয়েছি।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সার্বজনীন শ্রী শ্রী রক্ষা কালীমন্দির কমিটির সাধারণ সম্পাদক সমির কর্মকার ও সর্বজয়া পূজামণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি বাবু নিরঞ্জন প্রমুখ।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31