IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘গণহত্যার বিচার চলতি মাসেই শুরুর আশা সরকারের’

‘গণহত্যার বিচার চলতি মাসেই শুরুর আশা সরকারের’

ধূমকেতু নিউজ ডেস্ক : হাইকোর্ট বিভাগের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ আদালত পুনর্গঠন করেছে সরকার। এই ট্রাইব্যুনালে ছাত্র-জনতার আন্দোলনের সময় গণহত্যার বিচারকে প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

সচিবালয়ে গতকাল সোমবার সংবাদ সম্মেলনে আসিফ নজরুল জানান, হাইকোর্ট বিভাগের বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরীকে ট্রাইব্যুনালের সদস্যপদে রাখা হয়েছে।

উপদেষ্টা এ তথ্য জানানোর পর গতকাল আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। উপদেষ্টা বলেন, ‘বিচারকাজ শুরু করার ব্যাপারে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করার ছিল, এটার একটা বড় ধাপ সম্পন্ন হয়েছে। আমরা আশা করব, অচিরেই বিচারকাজ শুরু হয়ে যাবে।’

কাজের গতি-প্রকৃতি অনুযায়ী প্রয়োজনে আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হবে বলে জানান আইন উপদেষ্টা। তিনি বলেন, ‘আমাদের কাছে ধাপে ধাপে যে সহযোগিতা চাওয়া হবে, যদি বলা হয় প্রসিকিউশন টিমে আরও লোক দরকার, ইনভেস্টিগেশন টিমে আরও দরকার, কোনো একটি পর্যায়ে যদি মনে হয় যে আরেকটি আন্তর্জাতিক অপরাধ আদালত ট্রাইব্যুনাল দরকার—এ রকমভাবে আমাদের কাছে সহযোগিতা চাওয়া হলে, আমরা দিতে প্রস্তুত আছি।’

ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক অপরাধ আদালতে করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। গণহত্যার সঙ্গে জড়িত অন্যদেরও বিচার এই আদালতে করা হবে।

আসিফ নজরুল জানান, গত ১৫ জুলাই থেকে ৫ আগস্টের হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের বিচারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অগ্রাধিকার দেওয়া হবে। বিচারপতিরা হয়তো এই মাসের মধ্যে বিচারকাজ শুরু করবেন। এ জন্য পুরোনো হাইকোর্ট ভবনের সংস্কারকাজ তাড়াতাড়ি করা হচ্ছে।

আইন উপদেষ্টা বলেন, ‘আসামিপক্ষ যেকোনো দেশের আইনজীবী নিয়োগ করতে পারবেন। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন বা যে কেউ এখানে পর্যবেক্ষক হিসেবে থাকতে পারবেন। ডিজিটাল সাক্ষ্য যাতে নেওয়া যায়, সেই ব্যবস্থা করা হচ্ছে। অংশীজনের সঙ্গে মতামত নিয়ে আইন সংশোধন করতে খসড়া করেছি। এ মাসের মধ্যে সংশোধনী চূড়ান্ত হয়ে যাবে। সংশোধনীর জন্য বিচার আটকে থাকবে না। গত সরকার সংগঠনেরও শাস্তির বিধান করে গেছে, সবাই বলেছে এই বিধান থাকা উচিত।’

গণহত্যার সঙ্গে জড়িত অনেকে পালিয়ে গেছেন স্বীকার করে আইন উপদেষ্টা বলেন, যাঁরা পালিয়ে গেছেন, তাঁদের বিচার করার বিধান এই আইনে রয়েছে। বিচারে তাঁরা যদি দোষী সাব্যস্ত হন, তাহলে যেসব দেশের সঙ্গে আমাদের বন্দিবিনিময় চুক্তি আছে, কেউ যদি সেই দেশে থাকেন, তাহলে চুক্তি অনুযায়ী বাংলাদেশে আনার অনুরোধ করব। যাদের সঙ্গে চুক্তি নেই, সেখান থেকেও আনার চেষ্টা করব।’

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31