IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নওগাঁর পৃথক স্থানে ট্রাক্টরের চাপায় দুইজনের মৃত্যু

নওগাঁর পৃথক স্থানে ট্রাক্টরের চাপায় দুইজনের মৃত্যু

লাশ, মরদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় পৃথক সড়ক দূর্ঘটনায় মেছের আলী (৫৫) ও মাহফুজা (৫২) নামের দুইজনের মৃত্যু হয়েছে। এ দূঘটনায় নিহত মাহফুজার স্বামী সেকেন্দার আলী গুরুতর আহত হন। সোমবার দুপুর দেড় টার দিকে সদর উপজেলার চন্ডিপুর এলাকায় ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের ধাক্কায় মাহফুজার মৃত্যু হয় এবং দুপুরেই জেলার মান্দা থানার মহানগর কলেজের পার্শ্বে ট্রাক্টরের চাপায় মেছের আলীর মৃত্যু হয়।

নিহত ভ্যান চালক মান্দা উপজেলার দক্ষিণ মৈনম গ্রামের মকবুল হোসেন মন্ডলের ছেলে এবং নিহত মাহফুজা নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর মোল্লাপাড়া গ্রামের মো. সেকেন্দার আলীর স্ত্রী।

জানা যায়, আজ সকালে মেছের আলী নিজস্ব চার্জারভ্যানে তার স্ত্রী রুবি বেগমকে ডাক্তার দেখানোর জন্য বাড়ি থেকে বেরিয়ে যান। বালুডাঙ্গা কমিউনিটি ক্লিনিকে ডাক্তার দেখানোর পর ওষুধ নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে মহানগর কলেজের অদুরে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাদের ভ্যানকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মেছের আলীর মৃত্যু হয়।

অপর দিকে আজ নিহত মাহফুজা তার স্বামী সেকেন্দার আলীর সাথে সদর উপজেলার চন্ডিপুর থেকে রানীনগরে মোটরসাইকেল যোগে বেড়ানোর জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে চন্ডিপুর পান্নাতপুর এলাকায় গেলে পিছন থেকে একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। তখন তারা রাস্তায় সিটকে পড়ে যায়। সে সময় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মাহফুজা মৃত্যুবরণ করেন এবং নিহতের স্বামী সেকেন্দার আলী গুরুতর যখম হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করান।

দুইটি দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী ও মান্দা থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আহত সেকেন্দার আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31