IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নিম্নআয়ের মানুষের জন্য‘গরুর মাংস বিক্রির’ব্যতিক্রমী উদ্যোগ

নিম্নআয়ের মানুষের জন্য‘গরুর মাংস বিক্রির’ব্যতিক্রমী উদ্যোগ

ধূমকেতু প্রতিবেদক,নাটোর : দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে নিম্নআয়ের মানুষ দিন দিন বেশি বিপদে পড়ছেন। অনেকেই দু’বেলা খেয়ে না খেয়ে দিন পার করছেন। কেউ চাল কিনতে পারলেও সবজি বা অন্যান্য পণ্য কিনতে পারছেন না। গরুর মাংস তো তাদের জন্য প্রায় অসম্ভব। এমন পরিস্থিতি বিবেচনায় নিয়ে, নাটোরে একটি স্বেচ্ছাসেবী সংগঠন, ‘স্বার্থরক্ষা’ কমিটি কম দামে গরুর মাংস বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ৭টা থেকে শহরের মাদরাসা মোড়ের জনতার বাজারে ৬৪০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি শুরু হয়েছে। এ উদ্যোগের লক্ষ্য সাধারণ মানুষ এবং নিম্নআয়ের পরিবারগুলোর জন্য সস্তায় গরুর মাংস পাওয়ার সুযোগ সৃষ্টি করা। ৬৪০ টাকা কেজি দামে এই মাংস বিক্রি করা হচ্ছে, যেখানে জনতার বাজার থেকে ২৫০ গ্রাম থেকে শুরু করে, একজন ক্রেতা সর্বোচ্চ ৩ কেজি পর্যন্ত মাংস কিনতে পারবেন।

সপ্তাহে মঙ্গলবার ও শুক্রবার এই বাজার খোলা থাকবে এবং পরবর্তীতে এ কার্যক্রম আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এর আগে, জনতার বাজারে সস্তায় সবজি বিক্রির উদ্যোগও শুরু হয়েছিল। রিকশাচালক আনিস বলেন, “বাজারের তুলনায় এখানে গরুর মাংস অনেক কম দামে পাওয়া যাচ্ছে। সাধারণ বাজারে ৭৫০ টাকায় বিক্রি হলেও, এখানে ৬৪০ টাকায় পাওয়া যাচ্ছে। বিশেষ করে ২৫০ গ্রাম মাংস বিক্রি হচ্ছে, যা সবার পক্ষে কেনা সম্ভব। মাংস কিনতে আসা রবিউল বলেন, “এখানে ২৫০ গ্রাম মাংসও বিক্রি হচ্ছে, যা খুবই ভালো উদ্যোগ। এতে করে নিম্নআয়ের মানুষরা তাদের সামর্থ্য অনুযায়ী অল্প পরিমাণ মাংস কিনে পরিবার নিয়ে খেতে পারবেন। আরেক ক্রেতা স্বপন বলেন, “গরুর মাংসের দাম বেশি হওয়ায় সাধারণ মানুষ মাসে একবারও কিনতে পারে না। কিন্তু এখানে ১০০ টাকা কমে কেজি প্রতি মাংস বিক্রি হচ্ছে। এটি এক ভালো উদাহরণ। কেউ ২৫০ গ্রাম মাংস চাইলেও কিনতে পারছেন, এতে করে সিন্ডিকেট ভেঙে যাবে। স্বার্থরক্ষা কমিটির যুগ্ম সদস্য সচিব মাহমুদ চৌধুরী নিলয় ঢাকা মেইলকে বলেন, “আমাদের উদ্দেশ্য ছিল সিন্ডিকেট ভাঙা এবং সাধারণ মানুষ যাতে সল্পমূল্যে গরুর মাংস কিনতে পারে, সে জন্য আমরা এ উদ্যোগ নিয়েছি। এখানে একজন ক্রেতা ২৫০ গ্রাম থেকে সর্বোচ্চ ৩ কেজি পর্যন্ত মাংস কিনতে পারবেন। আমরা সপ্তাহে মঙ্গল ও শুক্রবার এ বাজার চালু রাখব এবং পরবর্তীতে কার্যক্রম বাড়ানোর চেষ্টা করব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31