IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজশাহী >> পুঠিয়া হাট বাজারে জমে উঠেছে খেজুরের গুড় কেনা-বেচা

পুঠিয়া হাট বাজারে জমে উঠেছে খেজুরের গুড় কেনা-বেচা

পুঠিয়া হাট বাজারে জমে উঠেছে খেজুরের গুড় কেনা-বেচা

পুঠিয়া হাট বাজারে জমে উঠেছে খেজুরের গুড় কেনা-বেচা। ছবি- ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া

ধূমকেতু প্রতিবদেক : রাজশাহীতে সবচেয়ে বেশী খেজুর গুড় কেনা-বেচা হয় পুঠিয়া উপজেলার বানেশ্বর ও ঝলমলিয়া হাটে। এবার শীত পুরোদমে না আসলেও ইতিমধ্যে গুড়ের বাজার জমে উঠেছে। স্থানীয় আড়ৎদার ও ব্যবসায়িরা বলছেন প্রথম অবস্থায় প্রতি হাটবারে কয়েক লক্ষ টাকার ওপর গুড় কেনা-বেচা হয়।

তবে গুড় উৎপাদনকারীগণ (গাছিয়ারা) বলছেন, বর্তমান বাজারে গুড় উৎপাদনে অনেক ব্যায় বেড়েছে। সে হিসাবে গুড়ের দাম কম পাচ্ছেন তারা।

এদিকে দুটি হাটে গুড় কেনা-বেচাতে সীমাবদ্ধ নেই। স্থানীয় উদ্যোক্তারা প্রতিদিন এই এলাকার খেজুরের গুড়ের বড় একটি অংশ অনলাইন মার্কেটিং মাধ্যমে বিক্রি শুরু হয়েছে দেশ বিভিন্ন স্থানে ক্রেতাদের কাছে।

উপজেলার বানেশ্বর ও ঝলমলিয়া হাট ঘুরে দেখা যায়, খুব সকাল থেকেই হাটে বিভিন্ন স্থান থেকে খেজুর গুড়ের আমদানি শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গুড়ের আমদানি বৃদ্ধি পায়। গুড় ক্রয়-বিক্রয় চলে সকাল ৬টা থেকে বেলা ১২ পর্যন্ত (বর্তমানে)। দেশের বিভিন্ন স্থান থেকে খেজুর গুড়ের ব্যবসায়িকরা হাটে আসে খেজুর গুড় সংগ্রহ করতে। প্রথম অবস্থায় প্রতি হাটে গুড়ের আমদানি হয় ৪ থেকে ৫ টন। বর্তমানে গুড়ের দাম গুণগত মানের উপর নির্ণয় করে ১২০ টাকা থেকে ১৮০ টাকা কেজি পর্যন্ত বিক্রয় হচ্ছে।

কাফুরিয়া এলাকার মজিবুর রহমান নামের একজন গুড় উৎপাদনকারী জানান, আমার প্রায় ২০০ টির উপরে খেজুর গাছ ইজারা নেওয়া আছে। বর্তমান সময়ে প্রতিটি জিনিসের দাম বৃদ্ধি পায় এ বছর গাছের ইজারা, জালানি খড়ি ও শ্রমিকের মুজুরী বেড়েছে প্রায় দ্বিগুন। সে হিসাবে বাজারে গুড়ের দাম অনেক কম।

বানেশ্বর বাজারের গুড় ব্যবসায়ি আমজাদ হোসেন বলেন, প্রতিবছর শীত মৌসুমে আমরা খেজুর গুড়ের ব্যবসা করি। এবছর শীত কিছুটা কম হলেও বাজারে গুড়ের বেচা-কেনা অনেক বেড়েছে। পাশাপাশি বর্তমানে গুড়ের দাম অনেক ভালো আছে। তবে অনলাইনে গুড় কেনাবেচা হওয়ার কারণে গুড়ের বাজারে একটি বড় ধরনের প্রভাব পড়ে।

অনলাইনে গুড় ব্যবসায়ি আরিফুল ইসলাম বলেন, উপজেলার মধ্যে অন্তত দুই শতাধিক এর বেশি উদ্যোক্তা আছেন যারা অনলাইন বা গ্রুপের মাধ্যমে গুড়ের ব্যবসা করে থাকেন। আমরা এখনো গুড়ের ডেলিভারি বা অনলাইনে কেনাবেচা শুরু করেনি তবে চলতি সপ্তাহের মধ্যেই আমাদের অনলাইন এর মাধ্যমে গুড় কেনাবেচা শুরু হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news