IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> খেলা >> বিলবাওকে হারিয়ে শীর্ষে ওঠার লড়াইয়ে রিয়াল

বিলবাওকে হারিয়ে শীর্ষে ওঠার লড়াইয়ে রিয়াল

ধূমকেতু নিউজ ডেস্ক : আথলেতিক বিলবাওয়ের আশা জাগানিয়া শুরুর পর একটি লাল কার্ডের ঘটনায় যেন পাল্টে গেল সব। পাল্টা চাপ বাড়িয়ে এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। হার না মানা মানসিকতায় এরপরও ম্যাচে ফিরেছিল বিলবাও কিন্তু লিগ চ্যাম্পিনদের আটকাতে পারেনি তারা। দারুণ এক জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রিয়াল সোসিয়েদাদকে স্পর্শ করেছে জিনেদিন জিদানের দল।

মঙ্গলবার রাতে আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে বিলবাওকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল। প্রতিপক্ষের হয়ে একমাত্র গোলটি করেন আন্দের কাপা।

শুরুটা হতাশার হলেও লা লিগায় বর্তমানে দারুণ সময় কাটছে রিয়ালের। হার আর ড্রয়ের পর ঘুরে দাঁড়িয়ে টানা তিন ম্যাচে জয় তুলে নিল জিনেদিন জিদানের দল। অবশ্য বিলবাও বেশ ভালোভাবেই শুরু করেছিল কিন্তু ম্যাচের ১৪তম মিনিটে লাল কার্ড দেখে রাউল গার্সিয়াকে হারানোর পর ছন্দ হারায় দলটি। ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত পেরে উঠল না বিলবাও।

চাপ বাড়িয়ে বিরতির আগ মুহূর্তে এগিয়ে যায় রিয়াল। যোগ করা সময়ে প্রতিপক্ষের ডি-বক্সে ঢুকে জোরালো শটে আসরে নিজের প্রথম গোলটি করেন টনি ক্রুস। এগিয়ে যাওয়ার আনন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি রিয়াল। বিরতির পর পাল্টা আক্রমণে সমতা টানে সফরকারীরা। আন্দের কাপার প্রথম শট থিবো কোর্তোয়া ঠেকিয়ে দেন। তবে বিপদমুক্ত করতে পারেননি। পরের শটে ঠিকই জাল খুঁজে নেন তিনি।

পাল্টা আক্রমণে পরক্ষণেই জালে বল পাঠিয়েছিলেন ভিনিসিউস। কিন্তু সেসময় অফসাইডের পতাকা তোলেন লাইনসম্যান। অবশেষে ৭৪ মিনিটে রিয়ালে স্বস্তি ফেরান বেনজেমা। দানি কারভাহালের বাড়ানো বলে দারুণ হেডে দলকে এগিয়ে নেন বেনজেমা। এরপর যোগ করা সময়ে আরেকবার গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন তিনি। আসরে ফরাসি ফরোয়ার্ডের এটি ষষ্ঠ গোল।

চলতি লিগে ১৩ ম্যাচে ৮ জয় ও দুই ড্রয়ে সোসিয়েদাদ ও অ্যাথলেতিকো মাদ্রিদ ও রিয়ালের পয়েন্ট সমান ২৬। ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে আট নম্বরে বার্সেলোনা। ১৪ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে বিলবাও।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31