IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> খেলা >> পিছিয়ে পড়েও জিতলো বার্সেলোনা

পিছিয়ে পড়েও জিতলো বার্সেলোনা

ধূমকেতু নিউজ ডেস্ক : স্প্যানিশ লা লিগার ম্যাচে প্রথমে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে বার্সেলোনা। ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদকে ২-১ ব্যবধানে হারিয়েছে কাতালান ক্লাবটি। এই জয়ে পয়েন্ট টেবিলেও উন্নতি হয়েছে কোম্যানের দলের।

বুধবার রাতে ক্যাম্প ন্যুয়ে প্রথমে উইলিয়ান জোসের গোলে এগিয়ে যায় অতিথি দল। পরে স্বাগতিকদের সমতায় টানেন জর্ডি আলবা। আর জয়সূচক গোলটি করেন ফ্রেংকি ডি ইয়ং।

বার্সেলোনার মাঠে ম্যাচের ২৭তম মিনিটে প্রথম কর্নার পায় সোসিয়েদাদ। তা থেকেই এগিয়ে যায় তারা। বক্সের ডান দিক থেকে পোর্তুর গোলমুখে বাড়ানো বল অনায়াসে জালে পাঠান জোসে।

তবে তাদের বেশিক্ষণ এগিয়ে থাকতে দেয়নি বার্সা। ৩১ মিনিটের মাথায় দারুণ বোঝাপোড়ায় দুর্বল ডান পায়ের শটে বক্সর বাইরে থেকে বল জালে জড়ান জর্ডি আলবা। তাতে সমতায় ফেরে স্বাগতিকরা।

বিরতিতে যাওয়ার আগে বার্সেলোনাকে এগিয়ে নেন ফ্রেঙ্কি ডি ইয়ং। ৪৩ মিনিটে বাঁ দিক থেকে আলবার ক্রস ছয় গজ বক্সের মুখে ফাঁকায় পেয়ে অনায়াসে ডান পায়ের টোকায় লক্ষ্যভেদ করেন ডি ইয়ং। শুরুতে অবশ্য অফসাইডের পতাকা উঠেছিল, তবে ভিএআরের সাহায্যে গোলের বাঁশি বাজান রেফারি।

তাতে ২-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় কাতালানরা।

দ্বিতীয়ার্ধের দশম মিনিটে মুহূর্তের ব্যবধানে দুটি সুযোগ নষ্ট হয় বার্সেলোনার। ডান দিকের দুরূহ কোণ থেকে মেসির শট গোলরক্ষক ঠেকানোর পর ওই আক্রমণেই বাঁ দিক থেকে আলবার ক্রস গোলমুখে পেয়েও জালে বল পাঠাতে ব্যর্থ গ্রিজমান।

৩০ সেকেন্ড পর বাঁ দিক দিয়ে ওঠা আক্রমণে আবারও সুবর্ণ সুযোগ পান ফরাসি এই ফরোয়ার্ড; কিন্তু গোলরক্ষককে একা পেয়েও তার বরাবর শট নেন তিনি।

বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি। জয়ের জন্য আর কোনো গোলের প্রয়োজনও হয়নি অবশ্য মেসি-গ্রিজমানদের।

পুরো ম্যাচে বল দখল ও আক্রমণে একটু এগিয়ে বার্সেলোনা। লক্ষ্যে শট নেওয়ায় অবশ্য সোসিয়েদাদ এগিয়ে; তারা ৫টি, বার্সেলোনা ৪টি। তবে, নিশ্চিত সুযোগের হিসেবে বার্সেলোনা অনেক এগিয়ে ছিল।

এই জয়ে ১১ ম্যাচ থেকে ২০ পয়েন্ট সংগ্রহ করে বার্সেলোনা উঠে এসেছে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে। অন্যদিকে এই হারে শীর্ষস্থান খুইয়েছে সোসিয়েদাদ। তাদের সমান ২৬ পয়েন্ট নিয়েই গোল ব্যবধানে এগিয়ে উপরে অ্যাতলেটিকো মাদ্রিদ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31