IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন
Home >> খেলা >> লিড নিউজ >> ভারতের বিপক্ষে দ্বিতীয় দিনে যেই পরিকল্পনা নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

ভারতের বিপক্ষে দ্বিতীয় দিনে যেই পরিকল্পনা নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : চেন্নাই টেস্টে স্বাগতিক ভারতের বিপক্ষে স্বপ্নের শুরু পেয়েছিল বাংলাদেশ। ১৪৪ রানে ৬ উইকেট তুলে নিয়েছিল ভারতের। মনে হচ্ছিল দুশ রানের আগেই ভারতকে অলআউট করে দিয়ে প্রথম দিনেই ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। তবে সে পথে বাধা হয়ে দাঁড়ান দুই অভিজ্ঞ অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা।

১৯৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৬ উইকেটে ৩৩৯ রানে দিনের খেলা শেষ করে ভারত। ভেস্তে দেয় বাংলাদেশের সব পরিকল্পনা। এই অবস্থায় দ্বিতীয় দিনে বাংলাদেশের পরিকল্পনা কি? দিন শেষে নিজেদের সেই পরিকল্পনার কথায় জানিয়েছেন দিনের সেরা বোলার হাসান মাহমুদ।

৩৪ রানেই ভারতের ৩ উইকেট তুলে নেওয়া হাসান বলেন, ‘আমার মনে হয়, সকালের দিকে উইকেটে কিছু সিম মুভমেন্ট ছিল। পরে ধীরে ধীরে উইকেট সেটেল হয়ে গেছে। বল ভালোভাবে ব্যাটে এসেছে। তবু শেষ দিকে আমি কিছু মুভমেন্ট পেয়েছি। আশা করি, কালকে (আজ) আমরা সুযোগ তৈরি করতে পারব।’

দ্বিতীয় দিনের কোন কৌশল নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। তা জানিয়ে হাসান বলেন, ‘সকালের দিকে আমরা দাপট দেখাচ্ছিলাম। উইকেট এখন খুব ভালো হয়ে গেছে। বোলাররা চেষ্টা করছে কীভাবে বাউন্ডারি না দিয়ে বোলিং করা যায়। একটা সময় মোমেন্টাম ছিল আমাদের দিকে। এখন ওই দিকে চলে গেছে। এটাই ক্রিকেট। যেকোনো কিছু হতে পারে এখন। কালকে (আজ) সকালে আবার আমাদের দিকে ফিরে আসতে পারে। আমাদের চেষ্টা থাকবে আমরা যেন রান চেক দিয়ে বোলিং করতে পারি।’

হাসান এরপর যোগ করেন, ‘আমার মনে হয়, আরেকটু বাউন্ডারি কম খাওয়ার মতো বোলিং করা দরকার ছিল। আরেকটু গুছিয়ে বোলিং করতে পারলে রান আরেকটু কম হতো। তবে চেষ্টা করছি, যেন আরেকটু গুছিয়ে বোলিং করা যায়। কালকে (আজ) যদি আমরা চেষ্টা করি, যদি দ্রুত উইকেট নিতে পারি, তাহলে ম্যাচে ফিরে আসব।’

অশ্বিন ও জাদেজাকে নিয়ে ভিন্ন কৌশল অবলম্বন করতে পারত কিনা বোলাররা; এমন প্রশ্নে হাসান বলেন, ‘পেসাররা ভালো করছিল, উইকেট পড়ছিল দেখেই হয়তো স্পিনাররা একটু দেরিতে এসেছে। আমার মনে হয়, বোলিংটা একটু ইকোনমিক্যাল হতে পারত, গোছানো হতে পারত। চেষ্টা করছি, সবাই মিলে একটু ভালো জায়গায় বল করে ব্যাটসম্যানকে চাপে রাখতে। এখন মোমেন্টাম ওদের দিকে আছে। কালকে (আজ) দ্রুত অলআউট করতে পারলে মোমেন্টাম আমাদের দিকে আসবে। ৪০০ রানের আগে অলআউট করতে পারলে ভালো হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31