IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> জাতীয় >> লিড নিউজ >> ভারতে সংখ্যালঘু নির্যাতন বন্ধে শান্তিরক্ষী দরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারতে সংখ্যালঘু নির্যাতন বন্ধে শান্তিরক্ষী দরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

‘ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশে শান্তিরক্ষী মোতায়েনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারতে সংখ্যালঘু নির্যাতন বন্ধে শান্তিরক্ষী মোতায়েন প্রয়োজন। সম্ভবত ওনার নিজের দেশের কথা বলতে গিয়ে ভুলে বাংলাদেশের কথা বলে ফেলেছেন।

তিনি বলেন, ভারতে কীভাবে সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে, সেটি সবাই দেখেছেন। সেজন্য উনি তার দেশের জন্য শান্তিরক্ষী চাইছেন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে রূপগঞ্জে পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর কোনো আঘাত আসলে দেশের সবাই ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করবে। ভারতে একের পর এক দাঙ্গা হাঙ্গামা আর সংখ্যালঘু নির্যাতন চলছে। তাই তাদের দেশেই শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরি।

তিনি বলেন, সীমান্তে এখন কোনো ধরনের উত্তেজনা নেই, তবে ভারতীয় গণমাধ্যম এখনও বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। কোনো দেশ নিয়ে এমন মিথ্যাচারের নজির নেই সারা বিশ্বে।

সাংবাদিকদের দেশের প্রকৃত অবস্থা প্রকাশের আহ্বান জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশের প্রশ্নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জুলাই বিপ্লবের পর যে পরিস্থিতি হয়েছে, সেটি থেকে উত্তরণের জন্য সময় দিতে হবে। তবে আগের তুলনায় বর্তমানে অনেক উন্নতি হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করার জন্য আরও স্বেচ্ছাসেবী নিয়োগ করা হবে। বর্তমানে ভলান্টিয়ার আছে ৫৫ হাজার। সেটিকে ৬২ হাজারে উন্নীত করা হবে।

উপদেষ্টা বলেন, বন্যা-ভূমিকম্প মোকাবিলা সরকারের একা সম্ভব না। ফায়ার সার্ভিসের সেচ্ছাসেবক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সর্বোপরি দেশ ও জাতির স্বার্থে ফায়ার সার্ভিস সবসময় প্রস্তুত আছে।

পরে স্বরাষ্ট্র উপদেষ্টা ফায়ার সার্ভিসের কাজে ব্যবহৃত যন্ত্রাংশ, বিভিন্ন সরঞ্জাম পরিদর্শন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামালসহ ফায়ার সার্ভিসের বিভিন্ন কর্মকর্তা।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31