IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেকটানা তিন দিনের বৃষ্টিতে বদলগাছীতে আমনের ব্যাপক ক্ষতি, ২৮৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল মেয়েরও‘এআই দিয়ে ছবি-ভিডিও তৈরি করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে’‘আগামী ৫ বছরে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য’বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহ
Home >> জাতীয় >> টপ নিউজ >> কর্মচারীদের আন্দোলন, দেশজুড়ে ট্রেন চলাচলে বিঘ্নিত

কর্মচারীদের আন্দোলন, দেশজুড়ে ট্রেন চলাচলে বিঘ্নিত

কর্মচারীদের আন্দোলন, দেশজুড়ে ট্রেন চলাচলে বিঘ্নিত

কর্মচারীদের আন্দোলন, দেশজুড়ে ট্রেন চলাচলে বিঘ্নিত। ছবি- ধূমকেতু নিউজ

ধূমকেতু প্রতিবেদক : টানা তিনদিন ধরে ওভারটাইম ডিউটি বন্ধ রেখেছেন বাংলাদেশ রেলওয়ের কর্মচারীরা। এর জেরে আগের দু’দিনের মতো গতকালও দেশজুড়ে বিঘ্নিত হয়েছে ট্রেন চলাচল। রানিং কর্মচারীরা ওভারটাইম না করায় ৩ ডিসেম্বর কয়েকটি লোকাল ট্রেনের যাত্রা বাতিল করে রেলওয়ে। এছাড়া বেশির ভাগ আন্তঃনগর ট্রেন এক-দেড় ঘণ্টা পর্যন্ত দেরিতে চলাচল করছে।

এর ফলে ট্রেন চলাচল বিঘ্নিত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অন্যদিকে কর্মচারীদের চলমান কর্মসূচির কারণে একাধিক পণ্যবাহী ট্রেন বাতিল করতে বাধ্য হয়েছে রেল কর্তৃপক্ষ।

জানা গেছে, রেলওয়ে আইন অনুযায়ী কর্মচারীরা (ট্রেন চালক, সহচালক, পরিচালক ও টিকিট চেকার, পরিচর্যক,
পাওয়ার কার স্টাফ) বিশেষ আর্থিক সুবিধা পেতেন। তবে ২০২২ সালের পর যারা যোগ দিয়েছেন, তাদের এ সুবিধা বন্ধ করে দিয়েছে সরকার।

কর্মচারীরা বলছেন, জনবল স্বল্পতার কারণে একজন কর্মচারীকে গড়ে ১৫ থেকে ১৮ ঘণ্টা পর্যন্ত অতিরিক্ত কাজ করতে হয়। কিন্তু এজন্য তারা কোনো আর্থিক সুবিধা পান না। ওভারটাইমের ক্ষেত্রে আগের মতো আর্থিক সুবিধা যুক্ত করা না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা।

বাংলাদেশ রেলওয়ের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের তথ্য বলছে, কর্মবিরতির কারণে গতকাল ছয়টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে রহনপুর-রাজশাহী লোকাল, ট ময়মনসিংহ-মোহনগঞ্জ, ময়মনসিংহ-জারিয়া ঝাঞ্জাইল, ময়মনসিংহ দেওয়ানগঞ্জ, চট্টগ্রাম-নাজিরহাট ও ঢাকা-জয়দেবপুর রুটে চলাচল করতে। এর বাইরে জনবলস্বল্পতার কারণে চার-পাঁচটি পণ্যবাহী ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।

রেলওয়ের কর্মকর্তারা জানান, কর্মচারীদের চলমান কর্মসূচির কারণে ঢাকা-সিলেটের মধ্যে চলাচল করা আন্তঃনগর ট্রেন কালোনী এক্সপ্রেস, ঢাকা-রাজশাহীর মধ্যে চলাচল করা সিল্কসিটি এক্সপ্রেস, ঢাকা-রংপুরের মধ্যে চলাচল করা রংপুর এক্সপ্রেস, সান্তাহার-পঞ্চগড়ের মধ্যে চলাচল করা দোলনচাঁপা এক্সপ্রেসসহ একাধিক যাত্রীবাহী ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে এক-দেড় ঘণ্টা দেরিতে চলাচল করেছে। এছাড়া রাজশাহী ঢাকা রুটে চলাচলকারী ট্রেন গুলোও বিলম্বের চলাচল করছে বলে যাত্রীদের অভিযোগ।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31