IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেকটানা তিন দিনের বৃষ্টিতে বদলগাছীতে আমনের ব্যাপক ক্ষতি, ২৮৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল মেয়েরও‘এআই দিয়ে ছবি-ভিডিও তৈরি করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে’‘আগামী ৫ বছরে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য’বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Home >> টপ নিউজ >> রাজশাহী >> ভবানীগঞ্জ কলেজ মোড়ে প্রতিনিয়ত যানজট, অবৈধ স্থাপনা উচ্ছেদের আবেদন

ভবানীগঞ্জ কলেজ মোড়ে প্রতিনিয়ত যানজট, অবৈধ স্থাপনা উচ্ছেদের আবেদন

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারায় উপজেলা সদর ভবানীগঞ্জ বাজারের যানজট যেন নিত্য দিনের ঘটনা। যানজট অতিক্রম করে চলাফেলাও অনেক কষ্টকর হয়ে যায়। প্রশাসনের নজরে আসলেও অবৈধভাবে দোকানপাট সহ পার্কিং করার কারণে এই সমস্যা প্রকট আকার ধারণ করেছে।

উপজেলা সদরের যানজট নিরসনের লক্ষ্যে বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা ভূমিকা নিলেও সেটি দীর্ঘদিন স্থায়ী হয়নি। সাধারণ মানুষসহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিয়মিত চলাচল করেন ভবানীগঞ্জ বাজারের এই সকল রাস্তায়।

প্রতিটি রাস্তার মোড় যেন একেকটি বাজার। বারবার সিদ্ধান্ত হলেও রাস্তা দখল মুক্ত হচ্ছে না। যানবাহনের মাত্রাতিরিক্ত ব্যবহার এবং অসাধু ব্যবসায়ীদের দখলে অধিকাংশ রাস্তা থাকায় যানজটক্রমে বৃদ্ধি পাচ্ছে।

সরকারি এ সকল স্থানে ইচ্ছে মতন দোকানপাট নির্মাণ করে যানজট সৃষ্টি করছে ব্যবসায়ীরা। বিশেষ করে ভবানীগঞ্জ কলেজ মোড়, জিরো পয়েন্ট, সিএনজি স্ট্যান্ড সহ গোডাউন মোড়ে ইচ্ছে মতন দোকানপাট নির্মাণ করা হয়েছে। উল্লেখিত স্থানগুলোতে প্রায় সময়ই দীর্ঘ যানজট লেগে থাকে। সরকারি জায়গা দখল করে যানজট সৃষ্টি করার কারণেই ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।

এ থেকে রেহাই পাচ্ছেনা স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। উল্লেখিত মোড় গুলোর অবৈধ স্থাপনা দ্রæত সময়ের মধ্যে উচ্ছেদ করার লক্ষ্যে রাজশাহী জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছে স্থানীয় যুবসমাজ। এরই মধ্যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে একবার তদন্ত করা হয়েছে। তবে কাজের কাজ কিছুই হয়নি।

জেলা প্রশাসকের নিকট দাখিলকৃত আবেদন সূত্রে জানাগেছে, বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সংলগ্ন ভবানীগঞ্জ কলেজমোড়, এই মোড়টি একটি গুরুত্বপূর্ণ মোড় যা দিনের বেশির ভাগ সময় ব্যস্ত থাকে। পশ্চিমদিকে ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ হয়ে মোহনপুর গ্রাম। পূর্ব দিকে ঝিকরা রোড় ও পাওয়ার গ্রিড (বাংলাদেশ টু চায়না ১৩২-৩৩ কেভি) প্রকল্পের প্রধান সড়ক, দক্ষিণে ভবানীগঞ্জ উপজেলা বাজার হতে একটি রাস্তা, উত্তর দিকে নওগাঁ জেলায় প্রবেশের একটি রাস্তা।

ভবানীগঞ্জ বাজারের মূল চালিকা শক্তি এই মোড়। এই রোডে আত্রাই উপজেলা এবং বাগমারা উপজেলার বেশকিছু ইউনিয়নের জনগনের এক মাত্র সংযোগ সড়ক, ১০ টিরও বেশি স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মূল সংযোগ সড়ক এবং ভবানীগঞ্জ বাজারের একমাত্র বাইপাস রোড।

কলেজ মোড়টি উপজেলার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে। সময়ের পরিক্রমায় ভবানীগঞ্জ কলেজ মোড়ে যেমন অর্থনৈতিক কর্মকান্ড বৃদ্ধি পেয়েছে তেমনি যানচলাচলও পাল্লা দিয়ে বেড়েছে বহুগুণ। এই সুযোগ কাজে লাগিয়ে কিছু অসাধু চক্র ভবানীগঞ্জ কলেজ মোড়ের কাছে বাংলাদেশ পানি উন্নয়ণ বোর্ড কর্তৃক অধিগ্রহণকৃত ফাঁকা জায়গায় এবং পাশের কিছু সরকারী জায়গায় স্থানীয় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মচারীর সাথে মিলিত হয়ে কিছু দোকানপাটসহ অন্যান্য স্থাপনা গড়ে তুলেছে।

এসকল অবৈধ স্থাপনা দোকানপাটের জন্য এক দিক দিয়ে যেমন ভবানীগঞ্জ কলেজ মোড়ে যান চলাচলে বাধা বা ট্রাফিক জ্যাম তৈরী হয়েছে তেমনি এই জায়গাগুলো দিন দিন বেদখলে চলে যাচ্ছে।

এদিকে আবেদনকারীদের মধ্যে মসিউর রহমান, আল-আমিন, নাজমুল হোসেন, জামিল সহ অনেকের দাবী সরকারী জায়গাগুলোতে অবৈধ ভাবে তৈরি করা দোকানগুলো দ্রæত উচ্ছেদ করার পাশাপাশি এর সাথে জড়িতদের বিরুদ্ধে আইন ও বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করার। এ ব্যাপারে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, কলেজ মোড়ের ওই জায়গাগুলো পানি উন্নয়ন বোর্ডের। পানি উনয়ন বোর্ড যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31