IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজশাহী >> রামেবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

রামেবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

রামেবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

রামেবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত।

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ৫৪তম মহান বিজয় দিবস পালন করা হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে রামেবির অস্থায়ী কার্যালয়ে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য প্রফেসর ডা. জাওয়াদুল হক। এরপর সকাল ৯টায় বিজয়ের তাৎপর্য ও মুক্তিযোদ্ধাদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মোনাজাত পরিচালনা করেন, রামেবির পিও কাম কম্পিউটার অপারেটর আব্দুস সোবহান।

আলোচনা সভায় উপাচার্য প্রফেসর ডা. জাওয়াদুল হক সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানান এবং মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহিদ বীর মুক্তিযোদ্ধাসহ সকল মুক্তিযোদ্ধা, জাতীয় নেতা, সম্ভ্রমহারা মা-বোন, মুক্তিযুদ্ধের সংগঠক-সমর্থক, যুদ্ধাহত ও শহিদ পরিবারের সদস্যদের গভীর শ্রদ্ধার সাথে স্বরণ করেন।

তিনি এবছর জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যাঁরা শহিদ হয়েছেন তাঁদের শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, “৫৩ বছর আগে ১৯৭১ সালের ১৬ ডিসম্বর, ত্রিশ লাখ শহীদের সর্বোচ্চ আত্মত্যাগ এবং দুই লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম লাভ করে। কিন্তু আমরা স্বাধীনতার পূর্ণ সুফল ভোগ করতে পারিনি। তাই এবছর জুলাই-আগস্টে আবারও ছাত্র-জনতাকে গণঅভ্যুত্থান করতে হয়েছে। স্বাধীনতার পূর্ণ সুফল ভোগ করতে হলে আমাদেরকে জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানকারী ছাত্র-জনতার চেতনা ও আকাঙ্খাকে বুকে ধারণ করতে হবে এবং সেই লক্ষ্যে সকলকে এক হয়ে কাজ করতে হবে।”

সভায় বক্তব্য দেন, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডা. শাহ্ আলম, পরিচালক (অর্থ ও হিসাব) মুহাম্মদ ইব্রাহীম কবীর, সহকার রেজিস্ট্রার (অ.দা.) রাসেদুল ইসলাম, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর কবীর আহম্মেদ প্রমুখ।

সভা সঞ্চালনা করেন, পিএস টু ভিসি (অ.দা.) নাজমুল হোসাইন।

এসময় সেকশন অফিসার জামালউদ্দীন, শারমিন আক্তার, শাহারিয়ার ইসলাম ও শাকিল আহমেদসহ সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31