IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু
Home >> প্রবাস >> টপ নিউজ >> টিকা পেয়ে স্বাস্থ্যকর্মীদের নাচ

টিকা পেয়ে স্বাস্থ্যকর্মীদের নাচ

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনাভাইরাসের মহামারিতে সবচেয়ে খারাপ অবস্থা যুক্তরাষ্ট্রে। দেশটিতে সংক্রমণ ও মৃত্যু—দুটিই বেড়ে চলেছে। এ অবস্থায় করোনার টিকা জনমনে এনেছে স্বস্তি। করোনার টিকা প্রথম চালান পৌঁছানোর পর খুশিতে আত্মহারা ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন শহরের একটি মেডিকেল সেন্টারের স্বাস্থ্যকর্মীরা একসঙ্গে আনন্দে নেচেছেন। ইউএসটুডে।

গত সোমবার থেকে দেশটিতে টিকা দেওয়া শুরু হয়েছে। যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে এই টিকার চালান প্রথম যাবে, তারা নিঃসন্দেহে সৌভাগ্যবান। সোমবার ম্যাসাচুসেটসের কিছু হাসপাতাল ফাইজার-বায়োএনটেকের করোনা টিকার প্রথম চালান পায়। বোস্টন মেডিকেল সেন্টার (বিএমসি) ছিল তাদের একটি। এদিন টিকার আগমনে হাসপাতালের কর্মীরা সড়কের পাশে একসঙ্গে নাচেন। মুখে মাস্ক আর সামাজিক দূরত্ব মেনে তাদের নাচের ভিডিও গত বৃহস্পতিবার অনলাইনে প্রকাশের পর তা ভাইরাল হয়ে যায়।

হাসপাতালের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কেট ওয়ালশ স্বাস্থ্যকর্মীদের সেই ভিডিও টুইট করেন। টুইট বার্তায় তিনি লেখেন, ‘সম্মুখসারির যোদ্ধাদের জন্য টিকার সমবণ্টন ও সুরক্ষা নিয়ে কাজ করা একদল লোক উষ্ণ অভ্যর্থনা পেলেন তাদের সহকর্মীদের কাছ থেকে। টিকার আগমনে এই উদ্‌যাপন। একটি স্মরণীয় দিন, সেরা ঘটনা।’

বোস্টন মেডিকেল সেন্টার প্রথম কোটায় ১ হাজার ৯৫০ ডোজ ফাইজার টিকা পায়। প্রথমে স্বাস্থ্যকর্মীদের মধ্যে এই টিকা দেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31