ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। মঙ্গলবার রাত পৌনে ১২ টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন রহমান ফিলিং ষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৬৩১ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন রাজারামপুর অচিনপাড়া এলাকার মোত্তাজুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (৪০) এবং শিবগঞ্জ থানাধীন কয়ালারদিয়ার এলাকার গোলাম মোস্তফার ছেলে মশিউর রহমান সোহান (২৪) ও তেররশিয়া এলাকার মোত্তালিব হোসেনের ছেলে আখতারুজ্জামান ওরফে শাহিন (২৩)।
র্যাব-৫ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার কাশিয়াডাঙ্গা থানাধীন রহমান ফিলিং ষ্টেশন এলাকায় চেকপোষ্ট পরিচালনা করে ৬৩১ বোতল ফেন্সিডিলসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের মূল্য অনুমানিক ৬ লক্ষ ৩১ হাজার টাকা। এসময় তাদের কাছে থাকা ০৫ টি মোবাইল ফোন, ০৬ টি সীমকার্ড, নগদ ৪০০০/-টাকা, ০১ টি ট্রাক ও ট্রাকের কাগজপত্র জব্দ করা হয়।
র্যাব-৫ আরও জানায়, উক্ত আসামীদের বিরুদ্ধে রাজশাহী জেলার কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক ব্যবসায়ীরা চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা হতে মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে প্রসাশনের নজর এড়িয়ে টমেটো বোঝাই ট্রাকে করে নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে র্যাবের চেকপোষ্টে আটক হয়।


