ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : আসন্ন রহনপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৯ জন মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। গোমস্তাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান,বৃহস্পতিবার দুপুর পর্যন্ত উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।
মনোনয়নপত্র সংগ্রহকৃতরা হলেন, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী যথাক্রমে জালাল উদ্দিন আকবর মুক্তি, মতিউর রহমান মতি খান, সিরাজুল ইসলাম টাইগার, গোলাম রাব্বানী বিশ্বাস, বিএনপির মনোনয়ন প্রত্যাশী তারিক আহমদ, আশরাফুল ইসলাম, ডাঃ মফিজ উদ্দিন, বাংলাদেশ কংগ্রেসের ডাঃ জোহনা আক্তার (ফ্রেড্রিক),স্বতন্ত্র প্রার্থী ফারুক হোসেন স্বপন।
এদিকে, মহিলা কাউন্সিলর পদে মোট ১৭জন এবং সাধারণ কাউন্সিলর পদে মোট ৪৮ মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। জমা দেওয়ার শেষ তারিখ ৩১ ডিসেম্বর। ভোট অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারী।


