ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : আগামী ৩০ জানুয়ারি তৃতীয় দফায় অনুষ্ঠেয় রহনপুর পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন রহনপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র গোলাম রব্বানী বিশ্বাস।
শনিবার রাতে গণভবনে অনুষ্ঠিত স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এর আগে গত ২ ডিসেম্বর অনুষ্ঠিত তৃণমূলের ভোটে তিনি সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম নির্বাচিত হন।
উল্লেখ্য, মেয়র পদে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য ৮ জন মনোনয়ন প্রত্যাশী দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেন।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news