IMG-LOGO

রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মায়ের মূর্ত প্রতীকই হচ্ছেন বেগম খালেদা জিয়া : ভূমিমন্ত্রী‘গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ’নন্দীগ্রামে বিএনপি নেতা আদরের মাতার ইন্তেকালসিংড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসননিয়ামতপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণরহনপুরে চক্ষু হাসপাতালের উপকেন্দ্রের উদ্বোধনসিংড়ায় ঢেউটিন প্রদান, চলনবিলে পোনা মাছ অবমুক্ত ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরি, জড়িত নবম শ্রেণির শিক্ষার্থীরায়গঞ্জে একটি রাস্তা না থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন স্হানীয় মুসল্লিরাসিংড়ায় স্বেচ্ছাশ্রমে কবরস্থান পরিষ্কার করলেন এলাকাবাসীবাগমারায় স্বামী-সন্তান ফেলে গর্ভে সন্তান নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে উধাও গৃহবধূরাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান মোহনপুরের হাতে পুরস্কার তুলে দেন :ভূমিমন্ত্রী মিনুফুলবাড়ী কয়লাখনি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্ত্রীকে হাসুয়া দিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যাদাঁড়িয়ে থাকা লরির পেছনে প্রাইভেটকারের ধাক্কা, কেরালায় ৮ শিক্ষার্থী নিহত
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> তারের জঞ্জালে জর্জড়িত রাজশাহী নগরী

তারের জঞ্জালে জর্জড়িত রাজশাহী নগরী

ধূমকেতু প্রতিবেদক : পরিস্কার-পরিচ্ছন্নতায় রাজশাহী মহানগরীর সুনাম দেশজুড়ে। দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ ও বাসযোগ্য রাজশাহী মহানগরী বাতাসে ক্ষতিকারক ধূলিকণা কমানোয় বিশে^র সেরা শহর। বিভিন্ন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং রাজশাহী মহানগরীর পরিস্কার-পরিচ্ছন্নতার ভূয়শী প্রশংসা করেছেন। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের হাত ধরে এই সুনাম অর্জন করেছে এ মহানগরী।

দেশ-বিদেশে সুনাম অর্জনকারী রাজশাহী মহানগরীর সৌন্দর্য নষ্ট হচ্ছে বিদ্যুৎ, ইন্টারনেট ও স্যাটেলাইট ক্যাবল অপারেটরদের তারের জঞ্জালে। নগরের বিভিন্ন সড়ক ও গলিপথে বৈদ্যুতিক খুঁটি ও ল্যাম্পপোস্টে জড়িয়ে থাকা তারের জঞ্জালের কারণে আর্থিং, শর্ট সার্কিট হয়ে প্রায়ই ঘটছে অগ্নিকাÐসহ দুর্ঘটনা। তারের জঞ্জাল কমাতে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন মহানগরবাসী।

মহানগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বৈদ্যুতিক খুঁটিগুলো ও ল্যাম্পপোস্টে তারের জঞ্জাল ঝুলছে। ইন্টারনেট ও স্যাটেলাইট ক্যাবল অপারেটরদের তারের ভারে খুঁটিগুলো বিপজ্জনক হয়ে পড়েছে। মহানগরীর সাহেব বাজার, জিরোপয়েন্ট, আরডিএ মার্কেটের সামনে, মনিচত্বর, রাণীবাজার, আলুপট্টি, নিউ মার্কেট, বর্ণালী মোড়, শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান চত্বর, লক্ষীপুর মোড়, তালাইমারি, কোর্ট চত্বর, কোর্ট স্টেশন এলাকাসহ সহ মহানগরীজুড়ে একইচিত্র। এসব তারের জঞ্জালে একদিকে নগরের সৌন্দর্যহানি হচ্ছে, অপরদিকে বিভিন্ন সময় ঘটছে অগ্নিকাণ্ড সহ বিভিন্ন দুর্ঘটনা।

সংশ্লিষ্টরা বলছেন, শহরকে তারের জঞ্জাল থেকে মুক্ত করতে নগরে বিদ্যুৎলাইন এবং ইন্টারনেট ও স্যাটেলাইট ক্যাবল অপারেটরদের লাইন মাটির নিচে নেওয়ার কাজটি করতে হবে। এই ভূগর্ভস্থ লাইন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে। পাশাপাশি সিস্টেম লস কমিয়ে রাষ্ট্র ও জনগণের উপকার করবে। ঝড়-বৃষ্টিতেও বিদ্যুৎ সংযোগ ব্যাহত হবে না। একই সাথে মহানগরীর সৌন্দর্য্যহানিও হবে না।

নগর পরিকল্পনাবিদরা বলছেন, মাটির নিচে বিদ্যুতের তার নেওয়া হলে অগ্নিকাÐের ঘটনা কমে যাবে। প্রাকৃতিক দুর্যোগ ও বর্ষায় তার ছিঁড়ে পড়ার ভয়ও থাকবে না। নান্দনিক শহর গড়ে তুলতে তারের জঞ্জাল সরানো জরুরি।

মহানগরবাসী বলছেন, পরিস্কার-পরিচ্ছন্নতায় রাজশাহী দেশসেরা। আমার পরিচ্ছন্নতাই সবাই প্রশংসা করেন। এতে আমরা গর্বিত। কিন্তু যখন দেখি পরিচ্ছন্ন শহরের সৌন্দর্য্যহানি হচ্ছে তারের জঞ্জালের কারণে, তখন এটি আমাদের খারাপ লাগে। তারের জঞ্জাল ঝুঁকিপূর্ণও বটে। তারের জঞ্জালমুক্ত মহানগরী গড়তে এখই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

রাজশাহী সিটি কর্পোরেশন সূত্র জানিয়েছে, ইন্টারনেট ও স্যাটেলাইট ক্যাবল অপারেটরদের তারের জঞ্জালে সরাতে বারবার তাগিদা দিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। এরপরও তারের জঞ্জাল সরাচ্ছে না তারা। বিভিন্ন বিদ্যুতের খুটি ও ল্যাম্পপোস্টের সাথে অতিরিক্ত তার পেচিয়ে রাখছে ইন্টারনেট ও স্যাটেলাইট ক্যাবল অপারেটরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031