IMG-LOGO

রবিবার, ২৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিক্ষা নিয়ে কোন গাফিলতি বরদাস্ত করা হবেনা: এমপি মিলননিয়ামতপুরে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদাননিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নটেকনাফে আলুর বস্তায় মিলল জি-৩ রাইফেলসহ বিপুল অস্ত্র ও বিস্ফোরক, আটক-৩বাগমারার শুভডাঙ্গাবাসীর সমস্যার কথা শুনতে পুরো ইউনিয়ন ঘুরলেন এমপি ডাঃ আব্দুল বারীরাজশাহীতে পেস্টিসাইড ওনার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন, সভাপতি মাহফুজ, সম্পাদক মজিবুরডেঙ্গু প্রতিরোধে ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে মশারি বিতরণ ও আলোচনা সভাচাঁয়না বাঁধে চাইনিজ রেস্টুরেন্ট ও কেকের কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান ও জরিমানামান্দায় আইওরপাড়া উচ্চবিদ্যালয়ে চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনহাম উপসর্গে দেশে আরও ৯ শিশুর মৃত্যুভারতে বিমান মহড়ায় বাংলাদেশসহ ৯ দেশ, অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমানমহাদেবপুরে সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়ের৩ তলা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধনইসলামিয়া সরকারি কলেজের খেলার মাঠ উন্নয়ন ও অভিযাত্রী সংসদের ভবণ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন‘বিশ্ব ব্যবস্থায় রূপান্তর নয় ভাঙন চলছে’জেলা পরিষদ প্রশাসকে সম্মাননা স্মারক প্রদান
Home >> বিশেষ নিউজ >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহী চিড়িয়াখানায় গাধার ঘরে নতুন অতিথি

রাজশাহী চিড়িয়াখানায় গাধার ঘরে নতুন অতিথি

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় গাধার ঘরে নতুন অতিথি এসেছে। শুক্রবার সকালে গাধার এই শাবকটির জন্ম হয়েছে। কিন্তু তার শারীরিক অবস্থা খারাপ। সংশ্লিষ্টরা বলছেন, অপুষ্টি নিয়ে বাচ্চাটার জন্ম হয়েছে। তাকে বাঁচাতে সব ধরনের চেষ্টা চলছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, আগে এখানে ছয়টি গাধা ছিল। নতুন বাচ্চাটি জন্ম নেওয়ার পর এদের সংখ্যা দাঁড়াল সাত। এই চিড়িয়াখানায় আরও একটি বাচ্চা জন্ম হয়েছিল। সে বড় হচ্ছে। কিন্তু এবারের বাচ্চাটির বেঁচে থাকা নিয়ে সংশয় দেখা দিয়েছে। নতুন বাচ্চাটা উঠে দাঁড়াতে পারছে না। জন্মের পর শুক্রবার তাকে ফিডার দিয়ে দুধ খাওয়ানো হয়েছিল। তারপর কোনোরকমে মায়ের পিছে পিছে হেঁটে বেড়িয়েছিল।

শনিবার সকাল থেকে সে মোটেই উঠে দাঁড়াতে পারছে না। চিড়িয়াখানাটি রাজশাহী সিটি করপোরেশনের অধীনে পরিচালিত হয়। সিটি করপোরেশনের পশু চিকিৎসক ফরহাদ উদ্দিন চিড়িয়াখানার পশুদের চিকিৎসা দিয়ে থাকেন।

তিনি বলেন, বাচ্চাটি অপুষ্ট অবস্থায় জন্ম নিয়েছে। অপুষ্টির কারণে সে উঠে দাঁড়াতে পারছে না। ওর মা সুস্থ ও সবল দেহের অধিকারী। কোনো কারণে বাচ্চাটির এই অবস্থা হয়েছে। তাকে বাঁচানোর সবরকম চেষ্টা করা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031