IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> হিন্দুর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১০ ভরি স্বর্ণালংকার লুট

হিন্দুর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১০ ভরি স্বর্ণালংকার লুট

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে এক হিন্দুর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রধারী ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির লোকজনদের জিম্মি করে আলমারি ও সোকেস ভেঙে ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ১৫হাজার টাকা ও ১ টি মোবাইল ফোন সহ মালামাল লুট করে নিয়ে যায়।এদিকে ডাকাতির ঘটনায় ঐ গ্রামজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

বৃহস্প্রতিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া নামক গ্রামের হিন্দু পরিবার পলাশ চন্দ্রের বাড়িতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই বদলগাছী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত আনুমানিক দেড়টার দিকে ৮/১০০ জনের একটি ডাকাতদল পলাশের বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। এ সময় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা ঘরে তল্লাশি চালিয়ে ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ১৫ হাজার টাকা ও একটি মোবাইলফোন সহ ঘরের মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। ডাকাতির সময় পরিবারের সদস্যরা চিৎকার করতে চাইলে তাদেরকে অস্ত্র দিয়ে মেরে ফেলবে বলে ভয়ভীতি দেখানো হয়।

ভুক্তভোগী পরিবারের প্রধান পলাশ চন্দ্র বলেন, আমি ঘুমিয়ে ছিলাম। কয়েকজন ব্যক্তি আমার দরজার কাছে এসে আমরা পুলিশের লোক থানা থেকে এসেছি বলে ডাকতে থাকে। তাদেও কথা শুনে আমি ঘরের দরজা খুলে বারান্দায় পা দিতেই, তারা আমাকে ধারালো হাসুয়া গলায় ধরে হাত পা বেঁধে ফেলে। এরপর আমার স্ত্রী ও ছেলেকে অস্ত্র ধরে জিম্মি করে ঘরে ঢুকে আলমারি ভেঙে নগদ ১৫ হাজার টাকা, ৪ ভরি সোনা ও ১ টি মোবাইল ফোন নিয়ে নেয়।

এরপর ডাকাতরা আমার স্ত্রী কে দিয়ে ছোট ভাই ও তার স্ত্রী কে ঘুম থেকে জেগে তোলে। তারা ঘরের দরজা খুলতেই তাদের কে একই ভাবে অস্ত্র ধরে জিম্মি করে তাদের ঘরের সোকেস ভেঙে ৬ ভরি স্বর্ণালংকার সহ আমাদের দুই ভাইয়ের মোট ১০ ভরি সোনা ডাকাতরা লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী একই পরিবারের (ছোট ভাই) পবিত্র বলেন, কয়েক মাস আগে আমি বিয়ে করেছি। এসব স্বর্ণালংকার আমার শ্বশুর বাড়ি থেকে উপহার পেয়েছিলাম। একেবারে আমি নিঃশেষ হয়ে গেলাম।

এই ডাকাতির ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাতের বেলায় পর্যাপ্ত টহল না থাকায় এসব ঘটনা ঘটছে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আজ সকালে পুলিশ সুপার সামিউল সারোয়ার স্যার ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ডাকাতদের শনাক্ত করতে ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে।

পুলিশ সুপার সামিউল সারোয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ডাকাত দল দেয়াল টপকে বাড়িতে ঢুকে তারা ডাকাতি করেছে। ডাকাত ধরার জন্য আমরা অলরেডি অপারেশন শুরু করেছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31