IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সামাজিক নিরাপত্তার লক্ষ্যে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সামাজিক নিরাপত্তার লক্ষ্যে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুরে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ ও মাদকমুক্ত মহল্লা গড়তে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে রহনপুর স্টেশনপাড়া ঐক্য পরিষদ ও মহল্লার চার জামাতের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ ও মাদকমুক্ত সমাজ গড়তে মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্টেশনপাড়া ঐক্য পরিষদের আহবায়ক ও ব্যবসায়ী খাদেমুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন স্টেশনপাড়া ঐক্য পরিষদের সদস্য সচিব জাহিদ হাসান মুক্তা।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক ও স্টেশনপাড়া ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য সারওয়ার জাহান সুমনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জান মোহাম্মদ জানু, রহনপুর স্টেশন বাজার কল্যান বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি নাজমুল হুদা খান রুবেল, অবসরপ্রাপ্ত ব্যাংকার তাজামুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাংবাদিক আতিকুল ইসলাম আজম, স্টেশনপাড়া শাহী জামে মসজিদের পেশ ইমাম আনোয়ার হোসাইন প্রমুখ ।

বক্তারা বলেন, মহল্লায় বেশ কিছুদিন যাবত হতে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ ও মাদকের রমরমা ব্যবসা চলমান রয়েছে। আবাসিক এলাকায় এমন ঘটনা বেশ উদ্বেগ জনক। এই ধরনের কাজের সাথে সংশ্লিষ্টদের বারবার বিরত থাকার কথা বললেও কর্ণপাত না করে এখনো চলমান রেখেছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, ডোমপাড়া ( সরকারের অটো রাইস মিলের আশ্বিনা আম বাগান) এর পাশে বিভিন্ন এলাকা থেকে এসে কিশোর যুবকরা প্রায় সব সময় প্রকাশ্যেই মাদক সেবন করে থাকেন।

এছাড়াও আবাসিক এলাকায় কোন প্রকার মেস কিংবা হোস্টেল না থাকার জন্য প্রশাসনকে অনুরোধ করা হয়। দুর্নীতি সহ সকল অপকর্মের বিরুদ্ধে রহনপুর স্টেশনপাড়া ঐক্য পরিষদ। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, অনতবিলম্বে রহনপুর এবি পাড়া (শান্তি পাড়া) সহ অন্যান্য মহল্লার অসামাজিক কার্যকলাপ সহ মাদক মুক্ত সমাজ বিনির্মাণে অসামাজিক কার্যকলাপ মাদকদ্রব্য ব্যবসার সাথে সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিতের জন্য জোরালো আবেদন রাখেন।

ঘন্টা ব্যাপী মানববন্ধনের আলোচনা শেষে উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়। সামাজিক ও পারিবারিক নিরাপত্তার স্বার্থে এই মানববন্ধন আয়োজনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31