IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা চাই : ওসি শফিক

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা চাই : ওসি শফিক

ধূমকেতু প্রতিবেদক,ছাতক : ছাতক নতুন বাজার ধারন এর ব্যবসায়ী কমিটির উদ্যোগে বিট পুলিশিং ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা বুধবার বিকেল ৫টায় ধারন বাজার শাপলা হলে অনুষ্ঠিত হয়েছে। নতুন বাজার ধারন এর ব্যবসায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াহাব হিরন সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ আসকির আলীর পরিচালনায় বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুমন কুমার চৌধুরী, ছাতক থানার ওসি (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবর আলী, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবুল হাসনাত কামাল হোসেন, উত্তর খুরমা ইউপির ৫নং ওয়ার্ডের সদস্য রশিক আলী সাগর, বিশিষ্ট মুরব্বি মাহমুদ আলী। বিএনপি নেতা আব্দুল হাই লিপু।

সমাবেশে বক্তারা বিট পুলিশিং গুরুত্ব তুলে ধরেন এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সহযোগিতা কামনা করেন। ব্যবসায়ীরা ধারন বাজার ও এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন। ছাতক উপজেলাকে পুলিশের পাশে থেকে মাদকমুক্ত ও চাঁদাবাজমুক্ত ছাতক উপজেলা গড়ে তুলার প্রত্যয় করে এলাকাবাসী সবাই ঐক্যবদ্ধ থাকবেন।

প্রধান অতিথির বক্তব্যে ওসি শফিকুল ইসলাম খান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগীতা চাই। ইনসাফ ভিত্তিক ও ন্যায় ভিত্তিক সমাজ গঠনে পুলিশ কাজ করবে। মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনের জন্য থানা পুলিশ ২৪ ঘন্টা কাজ করছে, এই দেশে আর জুলুমবাজদের ঠাঁই নাই, যারা জনগনের পক্ষে কাজ করবে এবং সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখবে থানা পুলিশ তাদের সঠিক মূল্যায়ন করবে।

বিট পুলিশিং ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় ধারন বাজার ব্যবসায়ী কমিটির সদস্য, এলাকার বিশিষ্ট মুরব্বিগন, সাংবাদিক ও সচেতন নাগরিক সমাজ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31