IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পলাশবাড়ীতে নিজের গলা ব্লেড দিয়ে কেটে গৃহবধূর আত্মহত্যা

পলাশবাড়ীতে নিজের গলা ব্লেড দিয়ে কেটে গৃহবধূর আত্মহত্যা

লাশ, মরদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক,গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে নিজের গলা নিজেই ব্লেড দিয়ে কেটে বিধবা গৃহবধূ শাহিনা বেগম(৪৫) আত্মহত্যা করেছে।

এমন নৃশংস শিহরিত ঘটনাটি ঘটেছে শনিবার (২০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার
হোসেনপুর ইউনিয়নের প্রত্যন্ত পল্লী দিগদারী গ্রামে।

স্থানীয়,পারিবারিক ও পুলিশ সূত্র জানায়,
উপজেলার হোসেনপুর ইউনিয়নের দিগদারী গ্রামের মৃত: আজিল হকের বিধবা স্ত্রী শাহিনা বেগম দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকার বিভিন্ন বাসাবাড়ীতে গৃহপরিচারিকার কাজ করতেন।সম্প্রতি তার মাথায় স্বাভাবিক স্মরণশক্তির সমস্যা দেখা দেয়। একারণে গত দুই সপ্তাহ আগে পরিবারের লোকজন শাহিনা বেগমকে ঢাকা থেকে নিজ বাড়ীতে নিয়ে আসেন।

অন্যান্যদিনের ন্যায় শুক্রবার রাতে খাবার শেষে শাহিনা বেগম তার শয়নঘরে ঘুমিয়ে পড়েন। রাত পোহালে সকালে ঘুম থেকে না উঠায় বাড়ির লোকজনের সন্দেহ হয়।শনিবার এসময় সকাল সাড়ে ৬ টার দিকে তাকে ডাকহাঁক করেও কোনো সাড়াশব্দ না পাওয়ায় অবশেষে শয়ন ঘরের দরজা খুলে দেখা যায় গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় তার প্রাণহীন নিথর দেহ মাটিতে পড়ে রয়েছে।

খবর পেয়ে সকাল ১১ টার দিকে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। ওই ইউপি’র সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য মোনারুল ইসলাম জানান ১ ছেলে ২ মেয়ে ও নাতি- নাতনির জননী ওই বিধবা মহিলার মাথায় সমস্যা ছিল। মস্তিষ্কবিকৃতির কারণে তিনি বাড়ির সবার অজান্তে ধারালো ব্লেড দিয়ে নিজেই নিজের গলা কেটে আত্মহত্যা করেন।

থানা অফিসার ইনচার্জ মো.জুলফিকার আলী ভূট্টো বিষয়টি নিশ্চিত করে জানান,ঘটনাটি আত্মহত্যা হিসেবে থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে। পরিবার কিংবা কাহারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফন সম্পন্ন করা হয়। নৃশংস-দুঃসাহসিক ও এমন শিহরিত আত্মহত্যার ঘটনাটি নিয়ে অত্রালাকায় নানা গুঞ্জন, সংশয়, জল্পনা -কল্পনা ছাড়াও গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31