ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখার ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত গড়ে তোলার লক্ষ্যে রাজশাহীর বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নে লিফলেট বিতরণ, গণসংযোগ এবং পথসভা করেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন।
মঙ্গলবার বিকেলে নরদাশ ইউনিয়নের হাটমাধনগর বাজার সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ, ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা করেন অধ্যাপক কামাল হোসেন।
প্রতিনিয়ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করে যাচ্ছেন অধ্যাপক কামাল হোসেন।
এ সময় বাগমারা উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল গাফফার সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


