IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ধামইরহাট-পত্নীতলায় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে পত্নীতলা সেনা ক্যাম্পের মিটিং

ধামইরহাট-পত্নীতলায় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে পত্নীতলা সেনা ক্যাম্পের মিটিং

ধূমকেতু প্রতিবেদক,ধামইরহাট : আসন্ন শারদীয় দুর্গোৎসবে ধামইরহাট-পত্নীতলায় উপজেলায় দুর্গাপ‚জা নির্বিঘ্নে উদযাপনের লক্ষে নিরাপত্তা মিটিং অনুষ্ঠিত হয়েছে। পত্নীতলা সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন এ কে এম ফজলে করিম শুভ’র আয়োজনে ২৩ সেপ্টেম্বর বেলা ১১টায় পত্নীতলা ডাকবাংলো অডিটোরিয়ামে নিরাপত্তা মিটিং অনুষ্ঠিত হয়।

মিটিংয়ে ধামইরহাট,পত্নীতলা,সাপাহার ও পোরশা এই ৪টি উপজেলার পুজা উদযাপন কমিটির সভাপতি-সম্পাদক, পত্নীতলা ১৪ব্যাটালিয়ানের বিজিবি প্রতিনিধি, ৪টি উপজেলার ওসি, ইউপি চেয়ারম্যান, আনসার ভিডিপি কর্মকর্তা, ইমাম ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মিটিংয়ে সেনা ক্যাম্পের কমান্ডার এ কে এম ফজলে করিম শুভ’র সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন পত্নীতলা বিজিবি ১৪ ব্যাটালিয়নের এডি হাচানুর রহমান, ধামইরহাট থানার ওসি ইমাম জাফর, পোরশা থানার ওসি মিন্টু রহমান, সাপাহার থানার ওসি আব্দুল আজিজ, পত্নীতলা থানার ওসি এনায়েতুর রহমান, ধামইরহাট পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি মহেশ পাল, পোরশা পূজা কমিটির সভাপতি তপন কুমার, ধামইরহাট ইউপি চেয়ারম্যান এ টি এম বদিউল আলম ধামইরহাট উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেক এবং সকল উপজেলার চেয়ারম্যানদের মধ্য থেকে একজন করে, ইমাম মধ্য থেকে, পুজা উদযাপন কমিটির ১জন করে, আনসার ভিডিপি সহ সকল ষ্টেক হোল্ডারদের মধ্য হতে সার্বিক নিরাপত্তা বিষয়ে বক্তব্য প্রদান করেন।

সভায় সকল পূজামন্ডপের নিরাপত্তা ব্যাবস্থায় সন্তোষ প্রকাশ করেন বক্তাগন। এবং পূজা কমিটির নিজ দায়িত্বে পূজামন্ডপে সিসি ক্যামেরা স্থাপনের পরামর্শ দেয়া হয়।

সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন এ কে এম ফজলে করিম শুভ বলেন, ‘যে কোন অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় আমরা প্রস্তুত আছি।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31