IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় সার কালোবাজারির অভিযোগ ভিত্তিহীন, দাবি ডিলারের

মান্দায় সার কালোবাজারির অভিযোগ ভিত্তিহীন, দাবি ডিলারের

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দা উপজেলায় কৃষি কর্মকর্তাকে ম্যানেজ করে ‘সার সিন্ডিকেট’ পরিচালনার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিসিআইসি অনুমোদিত সার ডিলার মেসার্স ভাই ভাই ট্রেডার্সের স্বত্বাধিকারী যুগল চন্দ্র মন্ডল।

আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় মান্দা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি করেন।

সংবাদ সম্মেলনে যুগল চন্দ্র মন্ডল বলেন, ‘আমি বিসিআইসির লাইসেন্সপ্রাপ্ত একজন সার ডিলার হিসেবে দীর্ঘদিন ধরে সততা ও স্বচ্ছতার সঙ্গে কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে সার বিতরণ করে আসছি। কোনো অবস্থাতেই বেশি দামে সার বিক্রি করা হয়নি।’

তিনি আরও বলেন, ‘এক সময় আমার ভাই সুবল চন্দ্র মন্ডল এই ব্যবসা পরিচালনায় সম্পৃক্ত ছিলেন। পারিবারিক কারণে তাকে ব্যবসা থেকে সরিয়ে দিলে তিনি ব্যক্তিগত আক্রোশে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ ছড়াচ্ছেন, যা আমার ব্যবসার সুনাম ক্ষুন্ন করছে।’

ডিলার যুগল চন্দ্র মন্ডল দাবি করেন, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিনের সঙ্গে যোগসাজশ করে সিন্ডিকেট গঠনের অভিযোগও সম্পূর্ণ মিথ্যা। তিনি বলেন, ‘শায়লা শারমিন একজন সৎ, নিষ্ঠাবান ও দক্ষ কর্মকর্তা। তিনি কঠোরভাবে মনিটরিং করেন বলেই নির্ধারিত দামের বাইরে সার বিক্রির কোনো সুযোগ নেই।’

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোর প্রতিবাদ জানিয়ে বলেন, ‘এ ধরনের তথ্যবিহীন সংবাদে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায় এবং প্রশাসন ও ডিলারদের মধ্যে অকারণে সন্দেহের সৃষ্টি হয়। প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ পরিবেশনের দাবি করেন তিনি।’#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31