ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলিনগর ইউনিয়নের প্রতীতি সাধারণ পাঠাগারের ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার বিকেলে পাঠাগারের ছাদে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন পাঠাগারের সভাপতি ও ইউপি চেয়ারম্যান একেএম মাসুম। স্বাগত বক্তব্য রাখেন পাঠাগারের সাধারণ সম্পাদক শরিফউদ্দিন।
বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল করিম, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক জিন্নাউল আওয়াল জিন্নাহ, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনার্দী,অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী মজিবুর রহমান আক্কাস, সাংবাদিক নাহিদ ইসলামসহঅন্যরা।সম্মেলনে ইউপি চেয়ারম্যান একেএম মাসুমকে সভাপতি ও রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফউদ্দিনকে সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।


