IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নন্দীগ্রামে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

নন্দীগ্রামে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

ধূমকেতু প্রতিবেদক,নন্দীগ্রাম : বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট অ্যসোসিয়েশন ষোষিত কর্মসূচির অংশ হিসেবে ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশের ন্যায় বগুড়ার নন্দীগ্রামে বুধবার থেকে অনিদিষ্টকালে কর্মবিরতি শুরু করেছেন স্বাস্থ্য সহকারীরা। শনিবার (৪ অক্টোবর) সকালে নন্দীগ্রাম (বিজরুল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রঙ্গনে বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট অ্যসোসিয়েশনের ব্যানারে কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন তারা।

বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট অ্যসোসিয়েশন নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি ময়নুল হক ফটিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হকের সঞ্চালনায় কর্মবিরতির কর্মসূচিতে বক্তব্য রাখেন, উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আলম, সহকারী স্বাস্থ্য পরির্দশক শাহনাজ পারভিন,স্বাস্থ্য সহকারী মিজানুর রহমান, রাবেয়া খাতুন, ফরহাদ হোসেন, খায়রুল ও আকরাম হোসন। এছাড়া নন্দীগ্রাম উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাস্থ্য সহকারী নেতারা বলেন, আমরা বারবার শুধু আশার বাণী শুনেছি কিন্তু কোন বাস্তব পদক্ষেপ পাইনি। এবার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা কর্মস্থলে ফিরব না।

তাদের মুল দাবি হলো-নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান সংযোগ, ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ এবং টেকনিক্যাল পদমর্যাদা প্রদান। পাশপাশি পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিক ভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান। এর আগে গত ২৮ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করে কর্মবিরতির ঘোষণা দেন তারা।

এ কর্মবিরতির কারণে উপজেলার বিভিন্ন এলাকায় টিকাদান কার্যক্রমসহ সব ধরনের সেবা বন্ধ রয়েছে। যার কারণে অনেক মা ও শিশু নির্ধারিত সময়ে টিকা গ্রহণ করতে পারছেনা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31