ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমারিয়া ইউনিয়নের সনাতনী ও অনান্য সম্প্রদায়ের নারীদের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
(১৫-অক্টোবর) বুধবার বিকেল সাড়ে ৪ টার সময় নান্দিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী কুষক দল কেন্দ্রীয় কমিটি,ও সদস্য বিএনপি মিডিয়া সেল,ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মাহমুদা হাবীবা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহমুদা হাবীবা জানান, আমাদের বাংলাদেশের সংখ্যালঘু বলে কোন মানুষ বসবাস করে না। বাংলাদেশের যারা বসবাস করে তারা সবাই এ দেশের নাগরিক। আর নাগরিক হিসেবে একজন মুসলিমের যে ধরনের সুযোগ-সুবিধা ভোগ করার অধিকার আছে ঠিক হিন্দু সহ অন্যান্য সকল ধর্মের মানুষের ঠিক একই রকম সুযোগ-সুবিধা হয়েছে। এছাড়াও তিনি তারেক রহমানের ৩১ দফা দাবির বিষয়ে মেয়েদের যে প্রাধান্য দেয়া হয়েছে সে বিষয়গুলো তিনি সকলের মাঝে তুলে ধরেন। যুবকদের জন্য কর্মসংস্থান, বেকারদের জন্য বেকার ভাতা, ফ্যামিলি কার্ড , কৃষি কার্ড, চিকিৎসার সুব্যবস্থা সহ ৩১ অফার বিভিন্ন দিকগুলো তিনি তুলে ধরেন। সেই সাথে উপস্থিত সকলের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেন।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব,বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্ট রাজশাহী জেলা ও সদস্য কৃষকদলের মৃনাল গোম্বামী। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন,পূজা উদযাপন ফ্রন্ট পুঠিয়া উপজেলা তাপস কুমার দাস। অনুষ্ঠান শেষে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ করেন, এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ ও সর্বস্তরে নারী ও পুরুষ।


