IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> কুষ্টিয়ায় ছেঁউড়িয়া মাজার প্রাঙ্গণ বাউল-দর্শনার্থীতে মুখর

কুষ্টিয়ায় ছেঁউড়িয়া মাজার প্রাঙ্গণ বাউল-দর্শনার্থীতে মুখর

ধূমকেতু প্রতিবেদক,কুষ্টিয়া : ফকির লালন শাহ-এর ১৩৫তম তিরোধান স্মরণে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় শুক্রবার (১৭ অক্টোবর) শুরু হচ্ছে তিন দিনের স্মরণোৎসব। এবারই প্রথম এই আয়োজন হচ্ছে রাষ্ট্রীয়ভাবে। ইতোমধ্যে কুষ্টিয়া জেলা প্রশাসন ও লালন একাডেমি শেষ করেছে সব ধরনের প্রস্তুতি।

দেশের বিভিন্ন স্থান থেকে আসা বাউল ও দর্শনার্থীদের উপস্থিতিতে মাজার প্রাঙ্গণ ও আঁখড়াবাড়িতে পা রাখার জায়গা নেই। গান ও আলোচনার মধ্য দিয়ে তারা মাতিয়ে রাখছেন সবাইকে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে আছেন।

রাজশাহী থেকে আসা আকবর আলী বলেন, “এই প্রথম এসেছি। অনেক লোকের সমাগম হয়েছে। সব ঘুরে-ঘুরে দেখছি, গান শুনছি।”

জাতীয় অনুষ্ঠান হওয়ায় এবার আলাদা আবহ তৈরি হয়েছে বলে মনে করেন বাউল মোতালেব আলী। তিনি বলেন, “এবার জাতীয়ভাবে হচ্ছে সাঁইজির তিরোধান দিবসের অনুষ্ঠান। তাই আগের থেকে যথেষ্ট সাড়া পড়েছে। মাঠের অবস্থা ভাল। নিরাপত্তা বাড়ানো হয়েছে।”

কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, “শঙ্কা নেই তেমন। তারপরও, অপ্রীতিকর ঘটনা এড়াতে এবার ফোর্সের সংখ্যা বাড়ানো হয়েছে। র‌্যাব ও পুলিশ আলাদা চেকপোস্ট বসিয়েছে।”

কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বলেন, “লালন ফকিরের দর্শনকে এবার ফোকাস করা হচ্ছে। সারা দুনিয়ার মানুষ এখানে আসেন। আমরা অনুষ্ঠান স্বার্থক করতে সবার সহযোগিতা নিয়ে সব প্রস্ততি শেষ করেছি। প্রচুর লোক আসবে মনে হচ্ছে।”

ফকির লালন ১৮৯০ সালের ১৭ অক্টোবর দেহত্যাগ করেন। এরপর থেকে লালন ভক্তরা তিরোধান দিবস পালন করে আসছেন। আজ ১লা কার্তিক (১৭ অক্টোবর) সকাল থেকে সাধু সঙ্গের মধ্যদিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। বিকেল ৪টায় জাতীয়ভাবে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও গানের অনুষ্ঠান।

লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর। স্বাগত বক্তব্য রাখবেন- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান।

লালন বক্তৃতার মুখ্য আলোচক আন্তর্জাতিক খ্যাতিমান লেখক ও গবেষক প্রফেসর গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। আলোচক হিসেবে বক্তব্য রাখবেন- বিশিষ্ট কবি, লেখক ও চিন্তক এবং লালন বিশেষজ্ঞ ফরহাদ মযহার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক আল মামুন।

আলোচনা অনুষ্ঠান শেষে সন্ধ্যা ৬টা হতে শুরু হবে লালন সংগীতানুষ্ঠান। এতে দেশের খ্যাতনামা শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।

উল্লেখ্য যে, দ্বিতীয় দিনের আয়োজনে (১৮ অক্টোবর) প্রধান অতিথি থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। প্রধান আলোচক থাকবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. রশিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমি, অধ্যক্ষ সোহরাব উদ্দিন, বিএনপি নেতা কুতুব উদ্দীন ও প্রকৌশলী মো. জাকির হোসেন সরকার, এনসিপির জান্নাতুল ফেরদৌস টনি এবং গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মো. রাশেদুজ্জামান।

সমাপনী ও তৃতীয় দিনের আয়োজনে (১৯ অক্টোবর) প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার। মুখ্য আলোচক থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইইআর বিভাগের অধ্যাপক মো. খালেদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, বিজিবি ৪৭ সেক্টরের কর্নেল আহসান হাবীব এবং কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31