IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বিভিন্ন অনলাইন মিডিয়ায় বক্তব্য ভুল ভাবে প্রকাশ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিভিন্ন অনলাইন মিডিয়ায় বক্তব্য ভুল ভাবে প্রকাশ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে কথিত দুই ভূয়া সাংবাদিকের বিরুদ্ধে বিভিন্ন অনলাইন প্লাটফরমে বক্তব্য ভুল ভাবে পাবলিশ করা ও ব্ল্যাক মেইল করে ৫০.০০০ হাজার টাকা চাঁদা দাবী’র প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ অক্টোবর) দিবাগত রাত ৯টার সময় মডেল প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর হল রুমে মোঃ আলম (৪৯) নামে এক ব্যাক্তি এই সংবাদ সম্মেলন করেন, এ সময় উপস্থিত ছিলেন ভুক্তভোগীর স্ত্রী সহ পরিবারের অন্য সদস্যরা।

এক লিখিত বক্তব্যে মো. আলম বলেন, গত (৮ অক্টোবর) ২০২৫ ইং তারিখ বিকাল ৫ টার সময় আমি আমার বাড়িতে অবস্থান কালে দুইজন অজ্ঞাতনামা মহিলা আমার বাসায় আসে এবং আমার সাথে কথা বলতে চায়, আমি উক্ত অজ্ঞাতনামা মহিলাদের সাথে কথা বলার সময় কথিত দুই ভুয়া সাংবাদিক ১। মোঃ জাহিদ (২৮), পিতা- মৃত লালচাঁন হাফেজ, সাং-রামকৃষ্টপুর, মাঝপাড়া, ২। মোঃ সনি (৩০), নানা- মোঃ খাইরুল ইসলাম, নানার বাড়ির ঠিকানা সাং-শংকরবাটি সালেহ মেম্বার এর বাড়ির সামনে মসজিদের পার্শ্বে, উভয় থানা ও জেলা- চাঁপাইনবাবগঞ্জদ্বয় আমার বাড়ির সামনে এসে অহেতুক আমাকে মিথ্যা অপবাদ দিয়ে আমার নিকট ৫০,০০০ হাজার টাকা চাঁদা দাবি করে, তানাহলে আমার ও আমার স্ত্রীর ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক সহ বিভিন্ন টিভি চ্যানেল ইলেকট্রিক মিডিয়াতে দিয়ে আমাদের সম্মানহানী ঘটাবে মর্মে হুমকি প্রদান করে। আমি টাকা দিতে অপরগতা প্রকাশ করলে উক্ত ভূয়া সাংবাদিকদ্বয় রাগান্বিত হয়ে আমাকে বিভিন্ন প্রকার অকথ্য ও অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। আমি তাদের গালিগালাজ করতে নিষেধ করলে আমাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রান নাশের হুমকি প্রদান করে।

পরবর্তীতে তারা আমাদেরকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আমাদের বক্তব্য মোবাইলে ধারন করে সেই বক্তব্য এডিট করে পুলিশের বিরুদ্ধে বিভিন্ন অনলাইন প্লাটফরমে পাবলিশ করে। এতে সদর থানার একজন এসআই এর নামের পাশাপাশি অফিসার ইনচার্জের নাম জড়িয়ে বিভিন্ন অনলাইনে ভুয়া তথ্য ছড়িয়ে পড়লে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্য হওয়ায় আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই উক্ত বক্তব্য সম্পন্ন মিথ্যা ও ভুয়া। এর সাথে উক্ত এসআই ওসি বা কোন পুলিশ সদস্য জড়িত নয়। আমার বক্তব্য এডিট করে ভুয়া সাংবাদিক জাহিদ ও সনি অনলাইন প্লাটফর্মে পাবলিশ করায় আমরা এর তিব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে আইন প্রয়োগকারী সংস্থার নিকট অনুরোধ জানাচ্ছি কথিত দুই ভূয়া সাংবাদিক জাহিদ ও সনিকে গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনা হক।

তিনি আরও বলেন আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি এই জাহিদ ও সনি কোন বৈধ টেলিভিশন বা প্রিন্ট পত্রিকা বা অনলাইন মিডিয়ায় কাজ করেন না। এরা ব্ল্যাক মেইল, চাঁদাবাজি, চুরি ডাকাতির সাথে জড়িত কিছুদিন আগেই আমাদের পাশের জেলা নওগাঁর পরশা উপজেলায় চুরি করা ৫০ ক্যারেট আম সহ ধরা পড়েন জাহিদ পালিয়ে যেতে সক্ষম হন সনি। সেই মামলায় জেল থেকে জামিনে বেড়িয়ে এসে সাংবাদিক তকমা ব্যবহার করে তারা একের পর এক অপরাধ মূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31